banglarmukul
১৪ মার্চ ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জেরে স্বামী নিজ স্ত্রীকে হত্যা করে তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে থানায় হাজির হলেন।

নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তার পিতার আব্দুল মান্নান এবং মাতার নাম নুর নাহার। অপরদিকে অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা লক্ষীপুর জেলার রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকায় বলে জানা গেছে।

তারা চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানা এলাকার দক্ষিণ পাড়ায় বসবাস করতেন।

সূত্র জানায়, আজ শনিবার (১৪ মার্চ) ইফতারের কিছুক্ষণ আগে তাদের বাসায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে হালিমার স্বামী তাকে দুইটি ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।

ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয়দের মতে, গত প্রায় এক মাস ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।

পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

৫ তারিখ এ জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ              …. পানিসম্পদ মন্ত্রী এ্যানি

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

একদল নিয়ে যায়, আরেকদল নিয়ে আসে  মেঘনার চরে চোর-ডাকাতের তান্ডব, দিশেহারা গরু-মহিষ মালিকরা!

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

আপত্তি স্থানীয়দের  কৃষিজমি-সবুজে ঘেরা প্রকৃতিতে ইটভাটার প্রস্তুতি! 

রামগঞ্জে খাল কচুরিপানা ও ময়লায় পরিপূর্ণ পানি দূষিত হয়ে ছড়াচ্ছে রোগ

রামগঞ্জে শারীরিক প্রতিবন্ধী মাঝে হুইলচেয়ার ও  সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

১০

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

১১

ক্রিকেটার থেকে ভয়ংকর সন্ত্রাসী, কে এই ডেভিড ইমন

১২

রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৩

লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও ৯৪ হাজার টাকা উদ্ধার, সাবেক ইউপি সদস্যসহ আটক ২

১৪

নিউইয়র্কে চন্দ্রপাড়ার জাকেরদের মিলনমেলা: মানবসেবা ও আধ্যাত্মিকতার আহ্বান

১৫

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৭০ বছর বয়সের বৃদ্ধ গ্রেফতার

১৬

রামগঞ্জ পৌর বাইপাস সড়ক মরণ ফাঁদ, সাধারণ মানুষের ভোগান্তি

১৭

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন, প্রশাসনিক কার্যক্রম শুরু

১৮

যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন

১৯

চন্দ্রগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান

২০