প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের একটি স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে তিন নারীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের আল মদিনা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
আটক তিন নারীর মধ্যে একজন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পালপট্টি এলাকার টুটুল মিয়ার স্ত্রী। অপর দুজন তাঁর স্বজন বলে জানা গেছে।
দোকানের মালিক মো. সজিব বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্বপরিচিত ওই তিন নারী দোকানে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা অতর্কিতভাবে লোহার রড দিয়ে দোকানের শোকেস ভাঙচুর করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে থানায় বসে বিষয়টি মীমাংসা করা হয়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) রায়পুর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্র কর্মকার ও সাধারণ সম্পাদক মিহির কুরী বলেন, স্বর্ণের দোকানের মতো ব্যবসাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা স্বাধীনভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উদ্বেগজনক। এ ঘটনায় আশপাশের ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মন্তব্য করুন