banglarmukul
১ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

স্টাফ রিপোর্টার :
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী হোসেন মিয়ার(৫০) নিহত হয়েছে। এসময় ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হয়। রোববার রাতে সদর উপজেলার কাজিরদিঘীর বাজারে এই ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত ছেলে সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষনের জন্য নেয়। এরপর মোটরসাইকেলটি দিবে, দিচ্ছে বলে ১৩দিন ধরে আর দেয়নি। রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তার বাবা হোসেন মিয়াসহ কয়েকজন মোটরসাইকেল আনতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে যায়। এসময় শাকিল হোসেন মোটরসাইকেলটি দেয়া নিয়ে তাল-বাহনা শুরু করে। এসময় দু-পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে শাকিল হোসেন ও বিপ্লবসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে হোসেন মিয়া ও তার ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর হোসেন মিয়াকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। নিহত হোসেন মিয়া কাজির দিঘীর পাড় বাজারে দর্জির কাজ করতেন। আর ছেলে একই বাজারে ওষধের ফার্মেসীর ব্যবসা করছেন।

সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

১

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

২

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

৩

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

৪

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

৫

রামগঞ্জ মডেল কলেজে সর্বোচ্চ নম্বর ১১৫৯ নম্বর পেয়ে জিপিএ-৫ পেলেন জান্নাতুল ফেরদাউস

৬

নেপথ্যে নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীপুর-রামগতি সড়কের দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়

৭

অভিমানী

৮

এইচএসসিতে অ-কৃতকার্য, অ-ভিমানে কিশোরীর আ-ত্ম-হ-ত্যা

৯

রামগঞ্জে আন্তর্জাতিক বলদেব সংঘের সমন্বয় সভা অনুষ্ঠিত

১০

রায়পুরে সুপারি বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

রায়পুরে বিশ্বধর্ম মঞ্জিলে চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় মহাপরিচালক

১২

লক্ষ্মীপুরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

১৩

রামগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৫ জন গ্রেপ্তার

১৪

পুলিশের দুর্নীতি বন্ধ হয়নি: এমপি খায়ের ভূঁইয়া

১৫

রায়পুরে ঘরে-ঘরে লক্ষ্মীপূজা উদযাপিত

১৬

কমলনগরে ডিবির অভিযানে ১১০ পিস ইয়াবাসহ একজন আটক, অটোরিকশা জব্দ

১৭

বাবার সাথে

১৮

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

১৯

সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ

২০