স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরের কমলনগরে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃ-তকার্য হয়ে ভূমিকা রানী দাস (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁ-স দিয়ে আ-ত্ম-হ-ত্যা করেছে।
পরীক্ষার ফলাফল প্রকাশের পর শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি এ ঘট-নাটি ঘ-টিয়েছেন।
ভূমিকা রানীর বাড়ি কমলনগর উপজেলার হাজির হাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুনানগর বাজার সংলগ্ন শশী ভক্তের বাড়ি। পিতার নাম রঞ্জিত চন্দ্র দাস।
সে কমলনগরের হাজিরহাট উপকূল সরকারি কলেজে মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
জানা গেছে, ভূমিকা তথ্য প্রযুক্তি বিষয়ে অকৃ-তকার্য হয়েছে। এতে অ-ভিমান সে আ-ত্ম-হ-ত্যা-র পথ বেঁচে নেয়।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) দীলিপ চন্দ্র দাস বলেন, ভূমিকা রানী শিক্ষার্থী হিসেবে মেধাবী ছিল। তার আশপাশের অন্য পরীক্ষার্থীরা পাশ করেছে। কিন্তু সে পাশ না হওয়ার বিষয়টি মেনে নিতে পারে নি। তাই ক্ষো-ভে নিজ কক্ষে গলায় ফাঁ-স দিয়ে আ-ত্ম-হ-ত্যা করেছে।
হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ মাহবুবে এলাহি সানী বলেন, আমাদের কলেজের একজন শিক্ষার্থী গলায় ফাঁ-স দিয়ে আ-ত্ম-হ-ত্যা করেছে বলে শুনেছি।
মন্তব্য করুন