প্রদীপ কুমার রায় :
শ্রীমন্নিত্যানন্দ বংশাবতংশ শ্রীমান প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামী মহোদয়ের সুযোগ্য আত্মজ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব প্রভুপাদ শ্রীল কিশোর কৃষ্ণ গোস্বামী ও তাঁর সুযোগ্য আত্মজ প্রভুপাদ শ্রীল দেবরাজ গোস্বামীর শুভাগমন উপলক্ষে আন্তর্জাতিক বলদেব সংঘ বাংলাদেশ শাখার উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রতনপুরে শ্রীশ্রী বলদেব জিউর মন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক বলদেব সংঘের বাংলাদেশ শাখার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অনিল চন্দ্র বণিক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার অপু সাহা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন রায়পুরের বলদেব সংঘের শীর্ষনেতা সুবাস সাহা, রায়পুর শ্রীশ্রী মদনমোহন জিউর মন্দিরের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বণিক, রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, পৌর শাখার সাধারণ সম্পাদক রূপম সাহা এবং রামগঞ্জ বলদেব মন্দির কমিটির সভাপতি সমীর সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সঞ্চয় চক্রবর্তী।
সভায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়। তিনি আন্তর্জাতিক বলদেব সংঘের বাংলাদেশ শাখার নেতৃবৃন্দসহ আয়োজক সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভায় গৌড়ীয় বৈষ্ণব ভাবধারা, ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রম এবং পারস্পরিক সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন