banglarmukul
২৯ অক্টোবর ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে বিশ্বধর্ম মঞ্জিলে চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় মহাপরিচালক

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকায় অবস্থিত বিশ্বধর্ম মঞ্জিলে কয়েক দফা চুরির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মালামাল রাখার গোডাউন ও অফিসকক্ষ থেকে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, টিনসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন এর মহাপরিচালক ইউসুফ। এ ঘটনায় তিনি পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
অভিযোগপত্রে ইউসুফ উল্লেখ করেন, ২০২৫ সাল থেকে বিশ্বধর্ম মঞ্জিলের গোডাউন ও বিভিন্ন স্থাপনা থেকে ধাপে ধাপে মালামাল চুরির ঘটনা ঘটছে। গোডাউনে রাখা নির্মাণকাজের সরঞ্জাম, পানিতোলার মোটর, বালতি, দা, কোদালসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এ ছাড়া গোডাউনঘরের চারপাশের বেড়া ও চালের ১৯টি টিন খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব মালামালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির প্রায় ৫০০ ইট ও ১২ বস্তা বালু চুরি হয়েছে। এতে নির্মাণকাজ ও প্রতিষ্ঠানের সম্পদ রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মহাপরিচালকের অভিযোগ অনুযায়ী, গত ২৫ জানুয়ারি রাতে বিশ্বধর্ম মঞ্জিলের অফিসকক্ষের চালের একটি টিন খুলে ভেতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী নেওয়া হয়। এর মধ্যে সৌদি আরব থেকে দেওয়া ছয়টি নামাজের মসলা, তসবিহ, মালা, টুপি, স্টিলের খাবার প্লেট, নাশতার প্লেট, চায়ের কাপ, গ্লাস ও চামচ ছিল। এসব সামগ্রীর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
ইউসুফের দাবি, পরবর্তী সময়ে আরও কিছু মালামাল সরিয়ে নেওয়ার প্রস্তুতির খবর পেয়ে স্থানীয় কয়েকজন বিষয়টি জানতে পারেন। অভিযোগপত্রে তিনি কয়েকজন স্থানীয় ব্যক্তির নামও উল্লেখ করেছেন, যাঁরা ঘটনাটি সম্পর্কে অবগত বলে তাঁর দাবি।
অভিযোগকারী জানান, বিশ্বধর্ম মঞ্জিলের অবস্থান ও নিজের বাসস্থানের দূরত্বের কারণে প্রতিষ্ঠানটির সম্পদ পাহারা দেওয়া কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতির কারণে বর্তমানে তিনি নিজের বাড়িতে না থেকে প্রতিষ্ঠানটিতে অবস্থান করে পাহারা দিচ্ছেন। বারবার চুরির অভিযোগে প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
এ বিষয়ে ইউসুফ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে সুপারি বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১

রায়পুরে বিশ্বধর্ম মঞ্জিলে চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় মহাপরিচালক

২

লক্ষ্মীপুরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

৩

রামগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৫ জন গ্রেপ্তার

৪

পুলিশের দুর্নীতি বন্ধ হয়নি: এমপি খায়ের ভূঁইয়া

৫

রায়পুরে ঘরে-ঘরে লক্ষ্মীপূজা উদযাপিত

৬

কমলনগরে ডিবির অভিযানে ১১০ পিস ইয়াবাসহ একজন আটক, অটোরিকশা জব্দ

৭

বাবার সাথে

৮

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

৯

সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ

১০

কমলনগরে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের প্রতিবাদে জেলের ভিডিও ভাইরাল

১১

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি

১২

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার : জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ 

১৩

জাতীয় মুফাচ্ছির অধ্যক্ষ জায়েদ হোসাইন আল-ফারুকী (রহ.)-এর স্মরণে কমলনগরে ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

১৪

লাইফ লাইন হাসপাতালের বিরুদ্ধে  অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন: কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু, প্রসূতির অবস্থা আশঙ্কাজনক

১৫

রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া

১৬

রায়পুরে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার উদ্ধার ৩৩ পিস ইয়াবা, ১০ হাজার টাকা ও কারেন্ট শর্ট মেশিন

১৭

রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে ফুলের মিষ্টি ঘ্রাণে মাতোয়ারা মৌমাছি, বাড়ির আঙিনা থেকে বাগানে ফলন ও বাড়তি আয়ের স্বপ্ন

১৮

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: কমলনগরে  পুজা মন্ডপ পরিদর্শনকালে হুইপ নিজান

১৯

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে অনার্সে সাফল্য, ফার্স্ট ক্লাস পেলেন ২৮ শিক্ষার্থী

২০