banglarmukul
১৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: কমলনগরে  পুজা মন্ডপ পরিদর্শনকালে হুইপ নিজান

কাজী মুহাম্মদ ইউনুছ,
​ কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
“বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সকল উৎসব পালন করে আসছে। বললেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান। (আজ) রবিবার উপজেলার করুনানগর বাজারস্থ পুজা মন্ডপ পরিদর্শনকালে তিনি বক্তৃতাকালে এসব বলেন।এমময় তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র (শাড়ি) বিতরণ করেন।
 সনাতন ধর্মাবলম্বীদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গোৎসব মণ্ডপে সরেজমিনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
পুজা মন্ডপ ​পরিদর্শনকালে হুইপ আশরাফ উদ্দিন নিজান মণ্ডপগুলোর সার্বিক শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
​ তিনি বলেন আরো বলেন, ‘শারদীয় দুর্গোৎসব যেন সবাই নিরাপদে ও আনন্দের সাথে উদযাপন করতে পারেন সে লক্ষ্যে সরকার ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে’।
​এ সময় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাতুজ জামান, সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল)মোঃ শামসুল হক, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারন সম্পাদক দিদার হোসেন, যুবদর সভাপতি মোঃ ইউছুপ পাটওয়ারি, সাধারন সম্পাদক আবু ছায়েদ দোলনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
​পূজামণ্ডপে আর্থিক অনুদান ও নতুন শাড়ি উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় আয়োজক কমিটি ও সুবিধাভোগীরা। তারা হুইপ আশরাফ উদ্দিন নিজান এমপি-র এই সম্প্রীতিমূলক উদ্যোগ ও সার্বিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: কমলনগরে  পুজা মন্ডপ পরিদর্শনকালে হুইপ নিজান

১

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে অনার্সে সাফল্য, ফার্স্ট ক্লাস পেলেন ২৮ শিক্ষার্থী

২

কমলনগরে বসতবাড়ির গাছ কেটে জমি দখলের চেষ্টা: থানায় অভিযোগ

৩

কমলনগরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে দুই এমপির আধা সরকারিপত্র: দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

৪

রামগঞ্জের ভাদুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোয়াজ্জেম হোসেন পারভেজ

৫

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

৬

কমলনগরে জাতীয় মুফাচ্ছির অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকীর ইন্তেকাল

৭

কমলনগরে লাইফ লাইন হাসপাতালে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ: স্বজনদের ক্ষোভ

৮

চাওয়া পাওয়া

৯

টেপ বলের বিপিএল এ ডাক পেয়েছে লক্ষ্মীপুর ক্লাবের সোহাগ

১০

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট, দুর্ভোগে রোগীরা

১১

রামগতিতে মা ইলিশ সংরক্ষণে  মৎস্যজীবি সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

১৩

রামগঞ্জে পরিবেশ কর্মকর্তার সঙ্গে সভার পর অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি

১৪

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

লক্ষ্মীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

১৬

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

১৭

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিচারে ‘মা ইলিশ’ নিধনের নেতৃত্বে যুবদল নেতা- ৫ দিনে কোটি টাকার ইলিশ বিক্রয়ের অভিযোগ

১৮

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন লক্ষ্মীপুরের নবনিযুক্ত সিভিল সার্জন

১৯

রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার

২০