banglarmukul
১৫ অক্টোবর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাওয়া পাওয়া

আলেয়া মান্নান

এক মুঠো মিষ্টি রোদ আমায় দিও।
আমি যখন শীতের সকালে বারান্দায় বসব।
শিশির ভেজা এক মুঠো দুর্বাঘাস দিও।
বাড়ির আঙিনায় যখন আমি দাঁড়াব।
এক গুচ্ছ গোলাপ আমায় দিও।
যেদিন তোমার বাগানে ঘুরতে যাব।
এক মুঠো বৃষ্টি মাথার উপর ছেড়ে দিও।
আমি যখন ঝর্ণা দেখতে দাঁড়াব।
কিছুটা সময় স্বপ্নে ধরা দিও।
আমি যখন তোমায় নিয়ে কল্পনা করব।
একবার আমার হাতখানি ধরিও।
আমি যখন হাতটা বাড়িয়ে দেব।
একটুখানি সুখের পরশ দিও।
যেদিন আমি দুঃখের সাগরে ভাসব।
এক মুঠো সময় আমার জন্য রাখিও।
যখন আমি চিরদিনের জন্য শায়িত হব।
জীবনে অনেকগুলো চাওয়া ছিল।
সব চাওয়া না পাওয়ায় রয়ে গেল।

 

আলেয়া মান্নান
বাসা: যাত্রাবাড়ী, ঢাকা- ১২৩৬
মোবাইল নম্বর: 01917865664
ইমেইল: aleyamannan69@gmail.com

কবির পরিচিতি
কবি আলেয়া মান্নান, যাঁর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম মোসাঃ আলেয়া খাতুন। তিনি বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ইমাম হোসাইন এবং মাতা মোসাঃ জুবাইদা খাতুন। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন মা, সংসারী, চাকুরীজীবী ও জীবনসংগ্রামী মানুষ। শত ব্যস্ততার মাঝেও দিন কাটিয়ে রাতের নীরবতায় তিনি সাহিত্য নিয়ে ভাবেন এবং লেখালেখি করেন। শৈশবে খুব দুরন্ত প্রকৃতির কবি আলেয়া মান্নান ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের অনেক জেলা ভ্রমণ করেছেন।
সাহিত্য অঙ্গনে তাঁর পদচারণা বেশ মুখর। আজ থেকে প্রায় তিন বছর আগে তাঁর একটি যৌথ বই প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর শতাধিক কবিতা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে কবিতার পাশাপাশি গল্প লেখারও ইচ্ছে আছে তাঁর। সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল ভাবনা। তিনি সর্বদা মানুষের আপদে-বিপদে পাশে থাকার চেষ্টা করেন। কবির জীবনধারা অতি সাধারণ। কবি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ—এটাই তাঁর বড় পরিচয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাওয়া পাওয়া

১

টেপ বলের বিপিএল এ ডাক পেয়েছে লক্ষ্মীপুর ক্লাবের সোহাগ

২

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট, দুর্ভোগে রোগীরা

৩

রামগতিতে মা ইলিশ সংরক্ষণে  মৎস্যজীবি সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

৫

রামগঞ্জে পরিবেশ কর্মকর্তার সঙ্গে সভার পর অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি

৬

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

লক্ষ্মীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৮

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

৯

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিচারে ‘মা ইলিশ’ নিধনের নেতৃত্বে যুবদল নেতা- ৫ দিনে কোটি টাকার ইলিশ বিক্রয়ের অভিযোগ

১০

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন লক্ষ্মীপুরের নবনিযুক্ত সিভিল সার্জন

১১

রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার

১২

রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৩

লক্ষ্মীপুরের দালালবাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৪

কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপনে উদ্ধার! থানায় মামলা

১৫

রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

১৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৭

বাস্তব কথা

১৮

কমলনগরে উপজেলা যুবদল নেতা ও গ্রাম্য আদালতের প্যানেল চেয়ারম্যান রকি বহিষ্কার

১৯

রামগতির আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুলের নানা অনিয়ম

২০