
স্টাফ রিপোর্টার :
শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ^জয় এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১২ অক্টোবর (সোমবার) জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসার সভাপতিত্বে বিশেষ অতিথি সিভিল সার্জন ডা: বাহারুল আলম, সহকারী পুলিশ সুপার এহসানুল করিম,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুলতানা জোবেদা খানম,জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা কন্যা শিশু, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এ ছাড়া বাল্য বিবাহ রোধে শিক্ষক, অভিভাবকসহ সকল শ্রেণী ও পেশার মানুষদের এগিয়ে আসার আহবান জানান।