banglarmukul
৬ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগরে উপজেলা যুবদল নেতা ও গ্রাম্য আদালতের প্যানেল চেয়ারম্যান রকি বহিষ্কার

কাজী মুহাম্মদ ইউনুছ,
‎কমলনগর (লক্ষ্মীপুর) থেকে :
‎লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবদলের সদস্য ও কমলনগরের চর মার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তারেকুর রহমান রকি (মেম্বার)কে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের (দপ্তরের দায়িত্বে) স্বাক্ষরিত বহিষ্কারের একটি চিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।
সম্প্রতি‎ স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ  এবিএম আশরাফ উদ্দিন নিজানকে  উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য প্রদানের মাধ্যমে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন মর্মে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে আরো উল্লেখ করা হয় বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা প্রদান করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলনগরে উপজেলা যুবদল নেতা ও গ্রাম্য আদালতের প্যানেল চেয়ারম্যান রকি বহিষ্কার

১

রামগতির আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুলের নানা অনিয়ম

২

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

৩

রামগঞ্জে নতুন ‘রবি সেবা’ সেন্টারের শুভ উদ্বোধন

৪

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : কমলনগরে হুইপ নিজান 

৫

রামগতিতে  মা ও শিশু কেয়ার হাসপাতাল  শুভ উদ্ভোদন

৬

রামগতি ও কমলনগরের অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ হাই কোর্টের

৭

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া

৮

লক্ষ্মীপুরে ওয়াকফ সম্পত্তি রক্ষায় মামলা দেয়ায় মোতোয়াল্লীর বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

৯

রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালি

১০

রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

১১

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার, অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১১ মামলার তথ্য পেয়েছে পুলিশ

১২

রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৩

মানুষ হও

১৪

দূরন্ত শৈশব

১৫

রূপসী বাংলা

১৬

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে প্রখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরী স্মরণে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৭

নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে ‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

১৮

কমলনগরের মেঘনায় জেগে উঠা নতুন চরে বেঁচে থাকার নতুন স্বপ্ন ও সংশয়ে দিশেহারা হাজারো কৃষক

১৯

২০ বারের বেশি গ্রেফতারের পরও বহাল তবিয়তে কারবার

২০