আলেয়া মান্নান
ভালো লাগে এক চিলতে রোদরাশি
শীতের সকালে মিষ্টি হাসি।
ভালো লাগে শিশির-ভেজা কুয়াশা
রূপময় যেন দূর্বা ঘাসের বাসা।
ভালো লাগে ওই দিগন্তে চেয়ে দেখি,
দূর-দূরান্তে উড়ে যাওয়া পাখি।
ভালো লাগে দিঘিতে ফুটে থাকা সারি,
অপূর্ব যেন পদ্ম ফুলের সিঁড়ি।
ভালো লাগে ভিজতে ঝর্ণার ধারে,
কষ্ট যত ভেসে যায় ওই নদীর তীরে।
ভালো লাগে বসে থাকতে একলা মনে,
নদীর স্রোত বয়ে যায় নিজ গুণে।
ভালো লাগে দেখতে পূর্ণিমা রাত,
ইচ্ছে হয় দেখিতে নতুন এক প্রভাত।
ভালো লাগে চলতে সারাবেলা,
আঁধারে হাঁটি যেন পথ-ভোলা।
ভালো লাগে বিষণ্ণতা গভীর অনুভবে,
নিঃসঙ্গতা হয়ে যেন আছি এই ভুবনে।
ফুলের সৌরভ ভালো লাগে বাঁশবাগানে,
মৌমাছিরা মনের সুখে গায় গুনগুনে।
ভালো লাগে পাহাড়ের উঁচু চূড়ায়,
বসে দেখতে কেমন যে তাহায়।
ভালো লাগে খোলা হল জনতায়,
ডুবে যেন থাকি কিঞ্চিৎ মাত্র ভালোবাসায়।
ভালো লাগে এই সকল কিছু।
এগিয়ে যেতে চাই, নাহি ফিরে পিছু।
ভালো লাগে, আর ভালোই লাগে।
কবির পরিচিতি
আলেয়া মান্নান,
যার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম মোসাঃ আলেয়া খাতুন। জন্ম তারিখ ২০ অক্টোবর ১৯৮৫
তার জন্ম বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় এক মুসলিম পরিবারে।
তাঁর পিতা: মরহুম ইমাম হোসাইন এবং মাতা: মোসাঃ জুবাইদা খাতুন। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন মা, সংসারী, চাকুরীজীবী ও জীবনসংগ্রামী মানুষ। শত ব্যস্ততার মাঝেও দিন কাটিয়ে রাতের নীরবতায় তিনি সাহিত্য নিয়ে ভাবেন এবং লেখালেখি করেন। শৈশবে খুব দুরন্ত প্রকৃতির ছিলেন এই কবি, ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের অনেক জেলা ভ্রমণ করেছেন।
সাহিত্য অঙ্গনে তাঁর পদচারণা বেশ মুখর। আজ থেকে প্রায় তিন বছর আগে তাঁর একটি যৌথ বই প্রকাশিত হয়েছে। ২০২৬ সালে নবেম্বর মাসে আর একটি যৌথ বই প্রকাশিত হয়েছে, এবং এই বছর বই মেলায় একক বের করার চিন্তা আছে, এছাড়াও তাঁর শতাধিক কবিতা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে কবিতার পাশাপাশি গল্প লেখারও ইচ্ছে আছে। সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল ভাবনা। তিনি সর্বদা মানুষের আপদে-বিপদে পাশে থাকার চেষ্টা করে। তাঁর জীবনধারা অতি সাধারণ। তিনি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ—এটাই তাঁর বড় পরিচয়।
ফোন নাম্বার ০১৯১৭৮৬৫৬৬৪
ওয়েবসাইট লিংকে aleyamannanbd.blogspot.com
মেইল aleyamannan69@gmail.com
মন্তব্য করুন