প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ১০:৪৭ এ.এম
কমলনগরে উপজেলা যুবদল নেতা ও গ্রাম্য আদালতের প্যানেল চেয়ারম্যান রকি বহিষ্কার

কাজী মুহাম্মদ ইউনুছ,
কমলনগর (লক্ষ্মীপুর) থেকে :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবদলের সদস্য ও কমলনগরের চর মার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তারেকুর রহমান রকি (মেম্বার)কে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের (দপ্তরের দায়িত্বে) স্বাক্ষরিত বহিষ্কারের একটি চিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।
সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য প্রদানের মাধ্যমে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন মর্মে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে আরো উল্লেখ করা হয় বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা প্রদান করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬