banglarmukul
১৫ অক্টোবর ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টেপ বলের বিপিএল এ ডাক পেয়েছে লক্ষ্মীপুর ক্লাবের সোহাগ

স্টাফ রিপোর্টার :

টেপবল বিপিএল এর দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে নভেম্বরে। এই উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে প্লেয়ার ড্রাফট হয়। প্লেয়ার ড্রাফটে বিপিএল এর সিজন টু-তে শরীয়তপুর দূরন্ত ফাইটার্সের হয়ে ডাক পায় লক্ষ্মীপুরের সোহাগ আদর।

সোহাগ আদর লক্ষ্মীপুর জেলা ক্রিকেট টিমের নিয়মিত প্লেয়ার। এছাড়াও তিনি লক্ষ্মীপুর ক্লাব লিমিটেড এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ন্যাশনাল চ্যাম্পিয়নশীপেও খেলেছেন এই সোহাগ আদর।

তিনি পেশায় একজন প্রবাসী হলেও সেখানেও নিয়মিত ক্রিকেট খেলেন। ইতিমধ্যে সৌদি আরবও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

লক্ষ্মীপুর ক্লাবের ম্যানেজার আমিনুল রাজু বলেন, সোহাগ ক্রিকেট পাগল। জেলার ক্রিকেটে তার বেশ অবদান রয়েছে। সে আমাদের ক্লাবের নিয়মিত একজন ক্রিকেট প্লেয়ার। টেপবলেও সে দারুন ব্যাটিং করে। ইতিমধ্যে এই প্ল্যাটফর্মে সে বেশ জনপ্রিয়। সোহাগ টেপবল বিপিএল এর দ্বিতীয় আসরে শরীয়তপুর দূরন্ত ফাইটার্সের হয়ে ডাক পাওয়ায় আমরা বেশ উচ্ছ্বসিত। আমরা তার সফলতা কামনা করছি।

উল্লেখ যে ২০২৪ সালে এই সোহাগ আদরের হাত ধরেই লক্ষ্মীপুর ক্লাব লিমিটেড শরীয়তপুর টি ২০ লীগে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। যা এ যাবত কালে জেলা হিসেবে লক্ষ্মীপুরের জন্য অত্যন্ত গৌরবের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাওয়া পাওয়া

১

টেপ বলের বিপিএল এ ডাক পেয়েছে লক্ষ্মীপুর ক্লাবের সোহাগ

২

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট, দুর্ভোগে রোগীরা

৩

রামগতিতে মা ইলিশ সংরক্ষণে  মৎস্যজীবি সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

৫

রামগঞ্জে পরিবেশ কর্মকর্তার সঙ্গে সভার পর অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি

৬

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

লক্ষ্মীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৮

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

৯

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিচারে ‘মা ইলিশ’ নিধনের নেতৃত্বে যুবদল নেতা- ৫ দিনে কোটি টাকার ইলিশ বিক্রয়ের অভিযোগ

১০

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন লক্ষ্মীপুরের নবনিযুক্ত সিভিল সার্জন

১১

রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার

১২

রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৩

লক্ষ্মীপুরের দালালবাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৪

কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপনে উদ্ধার! থানায় মামলা

১৫

রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

১৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৭

বাস্তব কথা

১৮

কমলনগরে উপজেলা যুবদল নেতা ও গ্রাম্য আদালতের প্যানেল চেয়ারম্যান রকি বহিষ্কার

১৯

রামগতির আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুলের নানা অনিয়ম

২০