banglarmukul
১১ এপ্রিল ২০২৬, ৩:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুর থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত স্বর্ণসহ আটক ২

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের রায়পুর থানার একটি মামলার সূত্র ধরে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রায়পুর থানার মামলা নং-০৫ (১২) ২০২৫-এর তদন্তের অংশ হিসেবে রায়পুর থানার অফিসার ও ফোর্স নোয়াখালীর চাটখিল থানাধীন ৮নং নোয়াখোলা ইউনিয়নের কডিহাটি বাজারে অবস্থিত রায় শিল্পালয়ে অভিযান পরিচালনা করে। এ সময় লুণ্ঠিত ২ ভরি ৭ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

অভিযানকালে মামলার আসামি খোরশেদ আলম (৫০) এবং অরুপ রায় (৩০)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অরুপ রায় চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সারার পত্রিশ (স্বর্ণকার বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতা দিলীপ রায় এবং মাতা মিনুরানী রায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

১

রামগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৫ জন গ্রেপ্তার

২

পুলিশের দুর্নীতি বন্ধ হয়নি: এমপি খায়ের ভূঁইয়া

৩

রায়পুরে ঘরে-ঘরে লক্ষ্মীপূজা উদযাপিত

৪

কমলনগরে ডিবির অভিযানে ১১০ পিস ইয়াবাসহ একজন আটক, অটোরিকশা জব্দ

৫

বাবার সাথে

৬

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

৭

সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ

৮

কমলনগরে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের প্রতিবাদে জেলের ভিডিও ভাইরাল

৯

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি

১০

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার : জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ 

১১

জাতীয় মুফাচ্ছির অধ্যক্ষ জায়েদ হোসাইন আল-ফারুকী (রহ.)-এর স্মরণে কমলনগরে ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

১২

লাইফ লাইন হাসপাতালের বিরুদ্ধে  অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন: কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু, প্রসূতির অবস্থা আশঙ্কাজনক

১৩

রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া

১৪

রায়পুরে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার উদ্ধার ৩৩ পিস ইয়াবা, ১০ হাজার টাকা ও কারেন্ট শর্ট মেশিন

১৫

রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে ফুলের মিষ্টি ঘ্রাণে মাতোয়ারা মৌমাছি, বাড়ির আঙিনা থেকে বাগানে ফলন ও বাড়তি আয়ের স্বপ্ন

১৬

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: কমলনগরে  পুজা মন্ডপ পরিদর্শনকালে হুইপ নিজান

১৭

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে অনার্সে সাফল্য, ফার্স্ট ক্লাস পেলেন ২৮ শিক্ষার্থী

১৮

কমলনগরে বসতবাড়ির গাছ কেটে জমি দখলের চেষ্টা: থানায় অভিযোগ

১৯

কমলনগরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে দুই এমপির আধা সরকারিপত্র: দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

২০