banglarmukul
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর শহরের চক বাজারে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়।
লক্ষ্মীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল হোসেন জানান, রমজান মাসে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান চালানো হয়। অভিযানে দোকানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে মশা-পোকা থাকা, হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরি এবং দধির পাত্রে উৎপাদনের তারিখ উল্লেখ না করার মতো অনিয়ম পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালো থেকো

১

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

২

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

৩

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

৪

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

৫

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

৬

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

৭

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

৮

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

৯

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

১০

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

১১

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

রামগঞ্জ মডেল কলেজে সর্বোচ্চ নম্বর ১১৫৯ নম্বর পেয়ে জিপিএ-৫ পেলেন জান্নাতুল ফেরদাউস

১৩

নেপথ্যে নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীপুর-রামগতি সড়কের দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়

১৪

অভিমানী

১৫

এইচএসসিতে অ-কৃতকার্য, অ-ভিমানে কিশোরীর আ-ত্ম-হ-ত্যা

১৬

রামগঞ্জে আন্তর্জাতিক বলদেব সংঘের সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

রায়পুরে সুপারি বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

রায়পুরে বিশ্বধর্ম মঞ্জিলে চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় মহাপরিচালক

১৯

লক্ষ্মীপুরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

২০