banglarmukul
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌমুহনীতে আবাসিক হোটেল নারী-পুরুষের অবৈধ মেলামেশা, আটক ১৮

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার দুটি আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে ৬ পুরুষ ও ১২ নারীসহ মোট ১৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তিদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ, সদর ও হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেল ও রিলাক্স আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ।

ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এসআই মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে একটি দল চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালায়। সেখানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমাম হোসেন (৫০) ও পাঁচ নারীকে আটক করা হয়।

এরপর বিকেল ৫টার দিকে এসআই মো. ওসমান গনির নেতৃত্বে ডিবির আরেকটি দল রাজ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২) – হাতিয়া উপজেলা, মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০), রাকিব হোসেন (১৯) ও সাত নারীকে আটক করা হয়।

পুলিশের তথ্যমতে, দুই আবাসিক হোটেলে পরিচালিত পৃথক অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ১২ জন নারী। আটক ব্যক্তিদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ, সদর ও হাতিয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

১

রামগঞ্জে নতুন ‘রবি সেবা’ সেন্টারের শুভ উদ্বোধন

২

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : কমলনগরে হুইপ নিজান 

৩

রামগতিতে  মা ও শিশু কেয়ার হাসপাতাল  শুভ উদ্ভোদন

৪

রামগতি ও কমলনগরের অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ হাই কোর্টের

৫

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া

৬

লক্ষ্মীপুরে ওয়াকফ সম্পত্তি রক্ষায় মামলা দেয়ায় মোতোয়াল্লীর বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালি

৮

রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

৯

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার, অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১১ মামলার তথ্য পেয়েছে পুলিশ

১০

রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১১

মানুষ হও

১২

দূরন্ত শৈশব

১৩

রূপসী বাংলা

১৪

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে প্রখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরী স্মরণে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৫

নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে ‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

১৬

কমলনগরের মেঘনায় জেগে উঠা নতুন চরে বেঁচে থাকার নতুন স্বপ্ন ও সংশয়ে দিশেহারা হাজারো কৃষক

১৭

২০ বারের বেশি গ্রেফতারের পরও বহাল তবিয়তে কারবার

১৮

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে নবীন বরণ, সরকারি করণের দাবি

১৯

লক্ষ্মীপুরে ৬ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৮২

২০