banglarmukul
৪ এপ্রিল ২০২৬, ৭:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা নদীর ইলিশের তুলনায় মেঘনা নদীর ইলিশ স্বাদ ও দামে বেশি সমৃদ্ধ : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

মাহমুদুর রহমান মনজু :

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা নদীর ইলিশের তুলনায় মেঘনা নদীর ইলিশ স্বাদ ও দামে বেশি সমৃদ্ধ। তিনি বলেন, “পদ্মার ইলিশে কিছুটা লালচে ভাব থাকে। অনেকেই ঢাকায় গিয়ে পদ্মার ইলিশ খোঁজ করেন, কিন্তু প্রকৃত সুস্বাদু ইলিশ হলো মেঘনার।”


শনিবার (৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় অভয়াশ্রমে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে জেলা মৎস্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং এটি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এ সম্পদ রক্ষায় সরকার কার্যকর নানা উদ্যোগ গ্রহণ করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে জাটকা ও ইলিশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, দুই মাস নদীতে মাছ ধরা বন্ধ থাকায় নিবন্ধিত প্রতিটি জেলেকে সরকার ৩ হাজার টাকার খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করছে।
জেলেদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সারাবছর মাছ শিকার করেন। এই নিষিদ্ধ দুই মাস আইন মেনে চলুন। এ সময়টিতে বিশ্রাম নিন, জাল তৈরি করুন এবং নৌকা মেরামত করুন। এরপর নতুন উদ্যমে মাছ শিকারে নামবেন।”
লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, লক্ষ্মীপু-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক মেহেদী হাসান এবং পুলিশ সুপার আবু তারেক।
অনুষ্ঠানে মৎস্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কয়েকশ সুবিধাভোগী জেলে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মন্ত্রী জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালো থেকো

১

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

২

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

৩

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

৪

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

৫

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

৬

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

৭

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

৮

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

৯

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

১০

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

১১

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

রামগঞ্জ মডেল কলেজে সর্বোচ্চ নম্বর ১১৫৯ নম্বর পেয়ে জিপিএ-৫ পেলেন জান্নাতুল ফেরদাউস

১৩

নেপথ্যে নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীপুর-রামগতি সড়কের দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়

১৪

অভিমানী

১৫

এইচএসসিতে অ-কৃতকার্য, অ-ভিমানে কিশোরীর আ-ত্ম-হ-ত্যা

১৬

রামগঞ্জে আন্তর্জাতিক বলদেব সংঘের সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

রায়পুরে সুপারি বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

রায়পুরে বিশ্বধর্ম মঞ্জিলে চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় মহাপরিচালক

১৯

লক্ষ্মীপুরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

২০