banglarmukul
৪ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা

মাহমুদুর রহমান মনজু :
লক্ষ্মীপুরে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে নির্মমভাবে মারধরের অভিযোগে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার না হওয়ায় অবশেষে আদালতের আশ্রয় নিয়েছেন শিশুটির মা।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লামচরী এলাকার ‘মারকাজুল ফোরকান ওয়াস সুন্নাহ মাদ্রাসা’র ছাত্র ওয়াসিম রহমান (০৭) পড়া না পারার অজুহাতে শিক্ষক মো. মুহাইমেনুল (২৪), ওরফে ছোট হুজুরের হাতে নির্যাতনের শিকার হয়। অভিযোগে বলা হয়েছে, তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো, শ্বাসরোধের চেষ্টা এবং আছাড় দেওয়ার ঘটনা ঘটে।
দুপুরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরলে তার মা নাজমুন নাহার দ্রুত তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে (রেজি নং– ১৪৪৪/৩১)।
ঘটনার দিনই ভুক্তভোগীর মা লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন। তবে দুই দিন অতিবাহিত হলেও অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়নি বলে পরিবারের অভিযোগ। তারা জানান, তদন্তের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে এবং অভিযুক্ত প্রকাশ্যে এলাকায় অবস্থান করছে।
এ পরিস্থিতিতে বুধবার (৪ মার্চ) লক্ষ্মীপুর সদর আমলী আদালতে দণ্ডবিধির ৩২৩/৩০৭/৫০৬(খ) ধারায় মামলা দায়ের করেন নাজমুন নাহার। আদালত অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক অভিযোগ অস্বীকার করেছেন।
লক্ষ্মীপুর সদর থানা জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সচেতন মহল শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ

লক্ষ্মীপুরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের শপথ—ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

বিয়ের দাওয়াতে আসন সংকট, লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

রায়পুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

১০

তৃণমূলের আস্থায় এগিয়ে আলমগীর হোসেন: লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থিতায় জোরালো অবস্থান

১১

লক্ষ্মীপুরে সালিশি চুক্তি অমান্য, ৯৯৯ ডেকে কাজ বন্ধ—প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে উত্তেজনা

১২

লক্ষ্মীপুরে ইউপি সদস্য মুরাদ হোসেনকে ঘিরে অপপ্রচার: প্রতিবাদে সরব এলাকাবাসী, আইনি পদক্ষেপের প্রস্তুতি

১৩

সাক্ষী হওয়ায় রক্ষা পেল না জীবন—লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর হামলায় আহত ১, আতঙ্কে পরিবার

১৪

অসামাজিক কর্মকাণ্ড দেখে ফেলায় যুবককে হত্যার হুমকি: বহিষ্কৃত নেতার হস্তক্ষেপে গোপন সমাধান, প্রশ্নে জনমত

১৫

চরশাহীতে প্রবাসী হৃদয়ের ‘কিলিং মিশন’ অভিযোগ: ডাকাতির টাকায় সন্ত্রাসী বাহিনী গঠনের দাবি

১৬

সংরক্ষিত নারী আসনে লক্ষ্মীপুরের তিন নারী প্রার্থীর মনোনয়ন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

১৭

রায়পুরের কৃতী কন্যা শামীম আরা লুনা ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ—এলাকাজুড়ে গর্ব ও আনন্দ

১৮

রাস্তা নেই, উন্নয়নও থেমে: লক্ষ্মীপুরে ৫০০ ফুট সড়কের অপেক্ষায় ১৮ পরিবারের দুঃসহ জীবন

১৯

চরাঞ্চলের আশার আলো ‘স্বপ্নযাত্রা’ এখন অচল—ব্যবস্থাপনার অভাবে ভেঙে পড়েছে জনসেবার উদ্যোগ

২০