banglarmukul
২৭ জানুয়ারী ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে মামলা জট কমাতে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যকরে সেমিনার অনুষ্ঠিত

কামাল উদ্দিন হাওলাদার :

মামলা নিষ্পত্তিতে সময় ও ব্যয় কমিয়ে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে মামলা-পূর্ব মধ্যস্থতার আইনগত বিধান কার্যকর বাস্তবায়নে লক্ষ্মীপুর বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন বিচার সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে “মামলা নিষ্পত্তিতে সময় ও ব্যয় কমিয়ে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে মামলা-পূর্ব মধ্যস্থতার আইনগত বিধান বাস্তবায়নে লক্ষ্মীপুর বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতির ভূমিকা ও করণীয়” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মোহাম্মদ শাহ জামাল। সেমিনারের উপস্থাপক ও কোর্স সমন্বয়ক ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ দিলরুবা ইয়াছমিন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ জামাল এবং গীতা পাঠ করেন আইনজীবী সমিতির সদস্য এডভোকেট গৌতম চন্দ্র বণিক।

সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও প্রশিক্ষণ কোর্স পরিচালক মোহাম্মদ শাহীন উদ্দিন বলেন, মামলা-পূর্ব মধ্যস্থতার আইনগত বিধানের আওতায় পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ধারা ৫-এ উল্লিখিত বিষয়, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর বিরোধ, সহকারী জজ আদালতের এখতিয়ারভুক্ত বণ্টন সংক্রান্ত বিরোধ, State Acquisition & Tenancy Act, 1950 এর section 96 এবং Non-Agricultural Tenancy Act, 1949 এর section 24-এ উল্লিখিত অগ্রক্রয় সংক্রান্ত বিরোধ, পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ধারা ৮ অনুযায়ী ভরণপোষণ সংক্রান্ত বিরোধ এবং যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ধারা ৩ ও ৪ অনুযায়ী যৌতুক সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে আদালতে মামলা দায়েরের পূর্বে অবশ্যই জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে আপস-মীমাংসা সম্ভব না হলে তবেই সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করা যাবে। এ ব্যবস্থার মাধ্যমে আদালতের মামলা-জট কমবে এবং সাধারণ মানুষ কম খরচে ও স্বল্প সময়ে ন্যায়বিচার পাবে।

সভাপতি আরও জানান, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী প্রথমে ১২টি জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতার পাইলট প্রকল্প চালু করা হয়। এসব জেলায় ইতিবাচক ফল পাওয়ায় দ্বিতীয় পর্যায়ে লক্ষ্মীপুরসহ আরও ৮টি জেলায় প্রকল্প সম্প্রসারণ করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে লক্ষ্মীপুরে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ জামাল বলেন, মামলা-পূর্ব মধ্যস্থতা রাষ্ট্রের একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে বহু মামলা আদালতে না গিয়ে লিগ্যাল এইড অফিসেই নিষ্পত্তি সম্ভব হবে। এতে আদালতের মামলা-জট কমবে এবং বিচার ব্যবস্থার ওপর চাপ হ্রাস পাবে।

তিনি মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে তাঁর বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা অনেক বেশি কার্যকর ও মানবিক।

জেলা লিগ্যাল এইড অফিসার দিলরুবা ইয়াছমিন বলেন, প্রথম পর্যায়ে ১২টি জেলায় পাইলট প্রকল্প চালুর পর দেখা গেছে মধ্যস্থতার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তি হচ্ছে, মামলা জট কমছে এবং বিচারপ্রার্থীদের হয়রানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। এসব সফলতার ভিত্তিতেই সরকার দ্বিতীয় পর্যায়ে আরও ৮টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করেছে।

তিনি বলেন, বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা বিচার ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও কম ব্যয়বহুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে দরিদ্র, অসহায় ও নারী ভুক্তভোগীদের জন্য এটি অত্যন্ত সহায়ক।

সেমিনারে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট রফিক উল্যা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট হাফিজুর রহমান, সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. কামাল উদ্দিন, এডভোকেট মো. জহিরুল আলম, এডভোকেট মোঃ আতিক উল‌্যাহ, এডভোকেট মাহমুদ এস্কান্দার, এডভোকেট রিনা পারভিন, এডভোকেট নুর মোহাম্মদ, এডভোকেট জাকির হোসাইন, এডভোকেট চাঁদমনি মোহন, এডভোকেট আবদুল আহাদ, এডভোকেট কামরুল হাসান রনি, এডভোকেট মেহেদী হাসান টিপু, এডভোকেট রেহানুল ইসলাম, এডভোকেট নাহিমুর রহমান, এডভোকেট জিহাদ হোসাইন ভূঁইয়া ও এডভোকেট ওমর ফারুক তুষার এবং বিপুলসংখ্যক বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন মামলা-পূর্ব মধ্যস্থতার আইনগত বিধান বাস্তবায়নে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় আইনজীবী নেতৃবৃন্দ সরকারি এ উদ্যোগের সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা

চন্দ্রগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন রেস্টুরেন্টকে ২’২০’০০০ টাকা জরিমানা

রায়পুরে সরিষা ক্ষেতে নিয়ে কিশোরের মোবাইল ফোন-টাকা ছিনতাই, গ্রেফতার-৪

জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক ভাবনা: নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা

সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি

রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার

রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ

লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস

ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ

১০

রায়পুরে ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন, জরিমানা ২৪ হাজার টাকা

১১

রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না —এমপি শাহাদাত হোসেন সেলিম

১২

রামগঞ্জে চালু হয়নি সাড়ে ৪ কোটি টাকার মার্কেট, চুরি হয়েছে ২০ লক্ষ টাকার সরঞ্জাম

১৩

আবাসিক এলাকায় তুলার গোডাউনে আগুন, লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকার ক্ষতি

১৪

রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫

লক্ষ্মীপুরে গিগজ মুড়ির নামে বুসিয়ারা চাউলের মুড়ির বিক্রির অভিযোগ, প্রতারণায় ক্ষুব্ধ ক্রেতারা

১৬

লক্ষ্মীপুরে জনপ্রশাসন উপদেষ্টার প্রথম সফর: মেধাভিত্তিক ও নিরপেক্ষ প্রশাসন গড়ার প্রত্যয়

১৭

লক্ষ্মীপুরে চোর সন্দেহে আটক ৪ জনকে ঘিরে উত্তেজনা, পুলিশ-জনতা সংঘর্ষে আহত ২০

১৮

কমলনগরে মেঘনায় অবৈধ জালের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ, নৌকা ডুবির ঘটনায় জেলেপাড়ায় আতঙ্ক

১৯

রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের নতুন কমিটি গঠন

২০