banglarmukul
২৬ জানুয়ারী ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে প্রচারণায় বাঁধা-মারমারি আহতদের দেখতে হাসপাতালে বিএনপি ও জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মহিলা জামায়াতের কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তর্কাতর্কির একপর্যায়ে বিএনপি ও জামায়াতের পুরুষ নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে।

মারামারির ঘটনায় আহত কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে দেখতে রবিবার রাতে প্রথমে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া হাসপাতালে যান। এসময় তিনি বিএনপির ক্ষোভ প্রকাশ করেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে মারামারির ঘটনা ঘটে। রাতেই স্থানীয় বাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ করে জামায়াত।

পরে রাতেই একই আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া হাসপাতাল গিয়ে আহতদের খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি মারামারি ঘটনাটি অপ্রত্যাশিত বলে দাবি করেন।

‎স্থানীয় লোকজন জানায়, জামায়াতের প্রার্থীর পক্ষে পোদ্দার বাজারের পাশে একটি বাড়িতে মহিলা কর্মীরা প্রচারণায় গেলে স্থানীয় বিএনপি’র লোকজন বাঁধা দিয়ে গালমন্দ করে। এ ঘটনায় বশিকপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাইন উদ্দিন তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে সেখানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আহতরা হলেন জামায়াত নেতা মাইন উদ্দিন, কর্মী আবু তৈয়ব, যুব বিভাগের নেতা মো. তারেক,  জুয়েল হোসেন, রিয়াদ হোসেন ও রুবেল হোসেন।

‎সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন বলেন, বিএনপি নেতা ইকবালসহ নেতাকর্মীরা ধানের শীষের প্রচারণা করছিল। তখন মহিলা জামায়াতের লোকজন একটা ঘরে ছিল। সেখানেই হঠাৎ ইউনিয়ন জামায়াতের আমীরসহ কয়েকজন এসে উত্তপ্ত পরিবেশ তৈরি করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। বড় ধরণের কোন ঘটনা ঘটেনি।

জামায়াতের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া বলেন, মাঠ পর্যায়ে বিএনপির ভোট নেই। তাই তারা পাগল হয়ে গেছে। আমরা আজকের হামলার নিন্দা জানাই । এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেন, ভুল বুঝাবুঝির কারণে বশিকপুরে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ছোট খাটো ঘটনা হলেও এটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। আমরা আন্দোলন সংগ্রাম করেছি নির্বাচনের জন্য। এসব অপ্রত্যাশিত ঘটনা কাম্য নয়। যেভাবেই হোক দ্রুত বিষয়টি সমাধান করার জন্য স্থানীয় নেতাদের বলেছি।


‎চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, প্রচারণাকালে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তের জন্য পোদ্দার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কোন পক্ষ থেকে আমরা অভিযোগ পাইনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১০

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১১

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১২

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৪

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৫

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৬

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৭

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

১৯

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

২০