banglarmukul
১১ অগাস্ট ২০২৬, ৪:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার নবাগত সিভিল সার্জন ডা. বাহারুল আলম।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তিনি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবাগত সিভিল সার্জন ডা. বাহারুল আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খোন্দকার মোস্তাক আহমেদ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডা. রাকিব বিন সিরাজ, ডা. মোহাম্মদ নাজমুল হক, ডা. মোহাম্মদ বিল্লাল হোসেন, ডা. আব্দুল্লাহ আল আমিন, ডা. চন্দ্র পাল, ডা. সজল সাহা, ডা. মো. ফয়সাল ইসলাম, কানিজ ফাতেমা মিতু, মোহাম্মদ ইকরাম হোসেনসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।
পরে সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন কক্ষ, রোগীদের ওয়ার্ড, জরুরি বিভাগ, চিকিৎসকদের চেম্বার, ব্লাড কালেকশন ইউনিট, ইনডোর ও আউটডোর বিভাগ, ওয়াশরুম এবং ওষুধের স্টোরসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রমের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খোন্দকার মোস্তাক আহমেদের প্রশংসা করেন সিভিল সার্জন ডা. বাহারুল আলম।
ডা. খোন্দকার মোস্তাক আহমেদ বলেন, “সিভিল সার্জন মহোদয়ের দিকনির্দেশনা ও পরামর্শ অনুযায়ী এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আমরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।”


তিনি আরও বলেন, “সরকারি চাকরি করা মানে মানুষের সেবা করা। শুধু মানুষের সেবা করলেই হবে না, সেবার পাশাপাশি সরকারি ভবন ও সরঞ্জামাদিরও যত্ন নিতে হবে। সাধারণ মানুষের প্রতি আমাদের ভালোবাসা, আন্তরিকতা ও সম্মান থাকতে হবে। আমরা যেন সবাই প্রকৃত অর্থে যার যার অবস্থান থেকে একজন সেবক হিসেবে কাজ করতে পারি—এটাই আমাদের লক্ষ্য।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত

রামগতিতে খাল খননের পর রাস্তা ভাঙনের মুখে, চরম দুর্ভোগে এলাকাবাসী

১০

যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

১১

৫ তারিখ এ জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ              …. পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১২

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

১৩

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

১৪

একদল নিয়ে যায়, আরেকদল নিয়ে আসে  মেঘনার চরে চোর-ডাকাতের তান্ডব, দিশেহারা গরু-মহিষ মালিকরা!

১৫

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

১৬

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

১৭

আপত্তি স্থানীয়দের  কৃষিজমি-সবুজে ঘেরা প্রকৃতিতে ইটভাটার প্রস্তুতি! 

১৮

রামগঞ্জে খাল কচুরিপানা ও ময়লায় পরিপূর্ণ পানি দূষিত হয়ে ছড়াচ্ছে রোগ

১৯

রামগঞ্জে শারীরিক প্রতিবন্ধী মাঝে হুইলচেয়ার ও  সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

২০