banglarmukul
২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে অক্সিজেন ও ক্যামিকেল মেশানো মাছে বাজার সয়লাব

রামগঞ্জ ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়ন
বিভিন্ন বাজার অক্সিজেন দিয়ে ও ক্যামিকেল মিশ্রিত মাছ বাজারে সয়লাব। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চড়া দামে এ সব মাছ বিক্রি করেছে বলে অভিযোগ
উঠেছে। জানা গেছে, উপজেলার রামগঞ্জ ও সোনাপুর বাজারে কয়েকজন মাছের আড়তদার সিন্ডিকেটের মাধ্যমে
কয়েক বছর ধরে উপজেলার বাইরে থেকে পাইকারি দরে মাছ আমদানি করে অধিক মুনাফা লাভের আশায় ওই মাছগুলো ড্রামে পানিতে রেখে অক্সিজেন দিয়ে ক্যামিকেল মিশিয়ে জীবিত রেখে চড়া দামে উপজেলার বিভিন্ন বাজারে সপ্তাহ ধরে
সরবরাহ ও বিক্রি করেন এসব মাছ মানব দেহের জন্য ক্ষতিকর। এ ছাড়া হিমায়িত ও ফরমালিন মিশ্রিত মাছ কিনে ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। এসব মাছ ওপর থেকে তাজা ও টাটকা মনে হলেও কাটার পর পচা গন্ধ বের হয়। এ মাছে কোনো স্বাদ পাওয়া যায় না। মাছ ব্যবসায়ীরা রামগঞ্জে কয়েক বছর ধরে অক্সিজেন ও ক্যামিকেল দিয়ে জীবিত রেখে
মরা হিমায়িত ও ফরমালিন মিশ্রিত রুই, কাতল, মৃগেল ও ইলিশ মাছ বাজারে বিক্রি করছেন। নাম প্রকাশ না করার
শর্তে একজন মাছ বিক্রেতা জানান, কাপড়ের নেকড়ার মধ্যে ফরমালিনের পানি দেয়া থাকে। তাই অনেক সময় মাছ রাখার পরও নষ্ট কিংবা সাদা হয়না। এ ব্যাপারে রামগঞ্জ পৌর ও
উপজেলা প্রশাসন থেকে কোনো প্রদক্ষেপ না নেওয়া মাছ ক্রেতা ও জনসাধারণের মাঝে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

২

ভালো থেকো

৩

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

৪

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

৫

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

৬

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

৭

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

৮

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

৯

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

১০

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

১১

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

১২

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৩

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

রামগঞ্জ মডেল কলেজে সর্বোচ্চ নম্বর ১১৫৯ নম্বর পেয়ে জিপিএ-৫ পেলেন জান্নাতুল ফেরদাউস

১৫

নেপথ্যে নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীপুর-রামগতি সড়কের দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়

১৬

অভিমানী

১৭

এইচএসসিতে অ-কৃতকার্য, অ-ভিমানে কিশোরীর আ-ত্ম-হ-ত্যা

১৮

রামগঞ্জে আন্তর্জাতিক বলদেব সংঘের সমন্বয় সভা অনুষ্ঠিত

১৯

রায়পুরে সুপারি বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০