banglarmukul
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগরের মেঘনা নদীতে চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা !

কাজী মুহাম্মদ ইউনুছ,
‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
‎লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে চার জেলেকে অপহরণের ঘটনায় সাহেবেরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে অপহৃত জামাল উদ্দিন মাঝি বাদি হয়ে কমলনগর থানায় এ মামলা করেন।  মামলায় হেলাল উদ্দিনকে এক নাম্বার আসামি করে মোট ৯জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও মামলায় অজ্ঞাতনাম আরো ১০/১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে মেঘনার নদী মাতাব্বরহাট এলাকায় চার জেলেকে অপহরণ করা হয়। পরে যুবদল নেতা হেলাল উদ্দিনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। অপহৃতরা হলো চরজগবন্ধু এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে জামাল উদ্দিন, তার ছেলে মো.  সুৃৃমন,  শামিম হোসেন ও ভোলার দৌলতখাঁ এলাকার মো. ইয়াছিনের ছেলে কামাল উদ্দিন।
‎মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়,  গত মঙ্গলবার রাতে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় দুই নৌকায় জেলেরা  মাছ ধরছিলো। রাত আনুমানিক ১২টার দিকে  হেলাল মেম্বারের নেতৃত্বে দুইটি স্পিডভোট ও তিনটি ইঞ্জিন চালিত নৌকায় ১৫-২০ লোক এসে তাদের হামলা করে। পরে তাদের নৌকায় থাকা মাছসহ সকল মালামাল লুট করে নেয় আসামিরা।  পরে মুক্তিপণ আদায়ের জন্য চার জন জেলেকে নিয়ে যায় তারা। ওই সময় জেলেদের হাতে থাকা সকল মোবাইল নিয়ে নিলেও কামাল মাঝির ফোন নিতে পারেনি অপহরণকারীরা। ওই সময় কামাল মাঝির মুঠোফোনে যোগাযোগ করে লোকেশন নিশ্চিত করে অপহৃতদের আত্মীয়-স্বজনরা । পরে বিষয়টি কমলনগর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ চরলরেন্স ইউনিয়নের নবীগঞ্জ এলাকায় যুবদল নেতা হেলাল উদ্দিনের বাড়ি থেকে অপহৃতদের উদ্ধার করেন।
‎এ বিষয়ে মামলার বাদি জামাল মাঝি বলেন, যুবদল নেতা হেলাল মেম্বার মেঘনা নদীতে ডাকাতি,  অপহরণসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। ঘটনার দিন ১৫-২০ জন এসে আমাদের মারধোর করে দুই নৌকার মাছসহ সকল মালামাল লুট করে নেয়।  একপর্যায়ে আমাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে।
‎এ বিষয়ে সাহেবের হাট ইউনিয়ন যুবদলের সভাপতি ও ওই ইউনিয়নের ৬নাম্বার ওয়ার্ডের (ইউপি)  সদস্য মো. হেলাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল আলম বলেন,  নদীতে অপহরণসহ বিভিন্ন অপকর্মের বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলনগরে অনুমোদন ৩ পণ্যের; তৈরি ৩০ পণ্য ! টিনশেডের নোংরা ঘরে তৈরী হচ্ছে নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী, বেকারিতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

কমলনগরের মেঘনা নদীতে চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা !

ঐতিহ্যবাহী ভাদুর মিঞা বাড়ির আনন্দ আড্ডা ও পারিবারিক মিলনমেলা ২০২৬ সম্পন্ন ​শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় জমজমাট আয়োজন

কমলনগরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মোবাইল ফোন বিনষ্ট করে প্রশংসায় ভাসছেন শিক্ষক

সরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয় জোরদার করে অপরাধ দমনের আহবান- ডিআইজি মাবুদ

ঠাকুরগাঁওয়ে পুলিশের জুয়া খেলায় পুলিশের হানা, ৪ পুলিশ গ্রেপ্তার, ধাক্কাধাক্কিতে আঙুল ভাঙল এএসপির

আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি

শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব

চৌমুহনীতে আবাসিক হোটেল নারী-পুরুষের অবৈধ মেলামেশা, আটক ১৮

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

১০

রায়পুরে ডিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১২

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

১৩

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

১৪

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

১৫

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

১৭

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

১৮

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

২০