banglarmukul
২৫ অগাস্ট ২০২৬, ২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে দুই সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শহরে অবৈধভাবে চলছে দুই সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা। এসব অটোরিকশার কারণে প্রতিদিন শহরে সৃষ্টি হচ্ছে যানজট। পাশাপাশি ঘটছে ছোট-বড় দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। অভিযোগ রয়েছে, ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হওয়ায় বিদ্যুতের অপচয় ও লোডশেডিংও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, এসব অটোরিকশা বন্ধে এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন শহরে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা ও দৌরাত্ম্য বাড়ছে।
পায়ে চালিত রিকশাচালক বিলাল হোসেন, আব্দুর রশিদ বলেন, রামগঞ্জ পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে পায়ে চালিত রিকশার কয়েকশ চালক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয়দের দাবি, ব্যাটারিচালিত অটোরিকশার অধিকাংশ চালকের কোনো বৈধ লাইসেন্স বা প্রশিক্ষণ নেই। অদক্ষ চালকদের বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। গত এক মাসে শহরের বিভিন্ন সড়কে ছোট-বড় বেশ কয়েকটি দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।
গত বছরের ২৮ অক্টোবর রাতে উপজেলার সিরন্দি গ্রামে সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাকের হোসেন নামে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্র নিহত হয়। পঙ্গু ও অঙ্গহানী হয়েছে অগনিত। স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের নিয়মিত তদারকির অভাবে শহরে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য বেড়েই চলেছে। এসব অটোরিকশার অধিকাংশ চালক আগে পায়ে চালিত রিকশা চালাতেন। বর্তমানে কোনো নিয়ম-কানুন না মেনে তারা সড়কে প্রতিযোগিতামূলকভাবে দ্রুতগতিতে অটোরিকশা চালাচ্ছেন।
রামগঞ্জ শহরের পুলিশ বক্স চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এবং রামগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লাগামী সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক অটোরিকশার স্ট্যান্ড। এসব সড়কের আশপাশে গড়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশা তৈরির কারখানাও। স্থানীয়দের দাবি, এসব স্ট্যান্ডের আড়ালে দুই সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা নিয়মিত চলাচল করছে।
সচেতন নাগরিকদের দাবি, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি অবৈধ অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনা এবং নির্দিষ্ট স্ট্যান্ড ব্যবস্থাপনার মাধ্যমে রামগঞ্জ শহরের যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
পৌর বাজেট অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার জানান কাজী আতিকুর রহমান বলেছেন শহরের যানজট নিরসনে ব্যাটারি চালিত রিক্সার তালিকাভুক্ত করা হবে। এতে যানজট নিরসন সহ দুর্ঘটনা এড়ানো কিছুটা সম্ভব হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে দুই সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা

রায়পুরে গাইড ওয়াল না থাকায় সড়ক এখন মরণ ফাঁদ,

লক্ষ্মীপুরে অনিয়ম করা প্রতিষ্ঠানকে দেয়া হলো ৯ কোটি টাকার কাজ

রায়পুরে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ‎

লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রামগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ

বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর এলজিইডি অফিসে লুটপাটের উৎসব দুদকের অনুসন্ধান চায় স্থানীয়রা

রামগতিতে ভূমি সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১০

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ, শালিসির রায় না মেনে সীমানা নির্মাণে বাঁধা দেয়ার চেষ্টা

১১

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

১২

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

১৩

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

১৪

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

১৫

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

১৬

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

১৭

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

১৮

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

১৯

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

২০