banglarmukul
২৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কয়েক দিন ধরে তরুণী প্রেমিকার অবস্থান

রামগঞ্জে (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে কয়েক দিন ধরে অবস্থান করছেন ফেনীর এক তরুণী। শনিবার (২২ আগস্ট) থেকে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে কাতারপ্রবাসী ইমনের বসতঘরের সামনে তিনি অবস্থান করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অবস্থানরত তরুণীর নাম ফাতেমা আক্তার। তিনি ফেনী থেকে এসে ইমনের বাড়িতে অবস্থান নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফাতেমা আক্তারের দাবি, বিয়ের আশ্বাস দিয়ে ইমন হোসেন তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এখন ইমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাই বিয়ের দাবিতে তিনি ইমনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।
ফাতেমা বলেন, ইমনের বিয়ের আশ্বাসে তিনি তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এখন ইমন বিয়ে করতে রাজি না হওয়ায় বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান করছেন।
তবে ফাতেমার অভিযোগের বিষয়ে ইমন হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ইমনের মা বলেন, আমার ছেলে ও মেয়েটির মধ্যে ফোনে কথা হয়েছে বলে শুনেছি। আমার ছেলে চার মাসের ছুটি নিয়ে দেশে এসেছিল। এখন আবার চলে গেছে। সে দেশে থাকাকালে মেয়েটি একবার বাড়িতে এসে ঝামেলা করেছিল। এখন আবার এসেছে। আমাদের ধারণা, আমাদের অপমান-অপদস্থ করার জন্যই সে এখানে এসেছে।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ওই তরুণী এর আগেও একাধিকবার সেখানে এসেছেন। গত ১ জুলাই তিনি একই স্থানে অবস্থান করেছিলেন। তখন পুলিশ তাকে বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় তিনি প্রথমে সঠিক নাম-ঠিকানা দেননি। পরে যে নাম-ঠিকানা দিয়েছেন, সেটি যাচাই করতে কয়েকজন পুলিশ কর্মকর্তা সেখানে গিয়ে তদন্ত করেন, কিন্তু ওই ঠিকানার কোনো সত্যতা পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, ওই তরুণী সঠিক কোনো মোবাইল নম্বরও না দেওয়ায় তার নিরাপত্তার স্বার্থে তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছিল। পরে আদালত তাকে নিজ জিম্মায় ছেড়ে দেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন, তিনি আবারও একই জায়গায় এসে অবস্থান নিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তারা নজরে রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

১০

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১১

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

১৩

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

১৪

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

১৫

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

১৬

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

১৭

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

১৯

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

২০