banglarmukul
২৩ অগাস্ট ২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ‎



‎নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) উপজেলার ঝাউডগী আল হেরা দাখিল মাদ্রাসায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ‎ক্যাম্পে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। পাশাপাশি জরুরি প্রয়োজনে রক্তদানে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের অন্যতম উপদেষ্টা ও ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য নুরুল আমিন চাঁপরাশি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফোরামের উপদেষ্টা আবু তাহের চাঁপরাশি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জাকির হোসাইন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ বেলাল হোসাইন।
‎উদ্বোধনী বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা আফাজ উদ্দিন চাঁপরাশি, মাস্টার জসিম উদ্দিন চাঁপরাশি, আনোয়ারনচাঁপরাশি, আলহেরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহজালাল, মাস্টার ফয়সাল গাজী, ডাঃ আব্দুল গণি মাঝি, আবদুল জলিল, বাজার ব্যবসায়ী নজরুল ইসলাম ও আবদুল কাদের চৌকিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ‎ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন বায়েজিদ বোস্তামি সোহাগ।
‎‎আয়োজকরা বলেন, রক্তদানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনের সময় রক্তদাতাদের যাতায়াতসহ প্রয়োজনীয় খরচ বহনের কথাও জানানো হয়। এ সময় জরুরি প্রয়োজনে রক্তের জন্য চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে অনিয়ম করা প্রতিষ্ঠানকে দেয়া হলো ৯ কোটি টাকার কাজ

রায়পুরে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ‎

লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রামগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ

বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর এলজিইডি অফিসে লুটপাটের উৎসব দুদকের অনুসন্ধান চায় স্থানীয়রা

রামগতিতে ভূমি সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ, শালিসির রায় না মেনে সীমানা নির্মাণে বাঁধা দেয়ার চেষ্টা

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

১০

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

১১

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

১২

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

১৩

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

১৪

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

১৫

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

১৬

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

১৭

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

১৮

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

২০