banglarmukul
২৩ অগাস্ট ২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ‎

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রায়পুরে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) উপজেলার ঝাউডগী আল হেরা দাখিল মাদ্রাসায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ‎ক্যাম্পে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। পাশাপাশি জরুরি প্রয়োজনে রক্তদানে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের অন্যতম উপদেষ্টা ও ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য নুরুল আমিন চাঁপরাশি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফোরামের উপদেষ্টা আবু তাহের চাঁপরাশি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জাকির হোসাইন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ বেলাল হোসাইন।
‎উদ্বোধনী বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা আফাজ উদ্দিন চাঁপরাশি, মাস্টার জসিম উদ্দিন চাঁপরাশি, আনোয়ারনচাঁপরাশি, আলহেরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহজালাল, মাস্টার ফয়সাল গাজী, ডাঃ আব্দুল গণি মাঝি, আবদুল জলিল, বাজার ব্যবসায়ী নজরুল ইসলাম ও আবদুল কাদের চৌকিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ‎ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন বায়েজিদ বোস্তামি সোহাগ।
‎‎আয়োজকরা বলেন, রক্তদানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনের সময় রক্তদাতাদের যাতায়াতসহ প্রয়োজনীয় খরচ বহনের কথাও জানানো হয়। এ সময় জরুরি প্রয়োজনে রক্তের জন্য চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

২

ভালো থেকো

৩

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

৪

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

৫

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

৬

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

৭

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

৮

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

৯

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

১০

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

১১

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

১২

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৩

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

রামগঞ্জ মডেল কলেজে সর্বোচ্চ নম্বর ১১৫৯ নম্বর পেয়ে জিপিএ-৫ পেলেন জান্নাতুল ফেরদাউস

১৫

নেপথ্যে নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীপুর-রামগতি সড়কের দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়

১৬

অভিমানী

১৭

এইচএসসিতে অ-কৃতকার্য, অ-ভিমানে কিশোরীর আ-ত্ম-হ-ত্যা

১৮

রামগঞ্জে আন্তর্জাতিক বলদেব সংঘের সমন্বয় সভা অনুষ্ঠিত

১৯

রায়পুরে সুপারি বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০