স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকেয়া আক্তার খুকি (৩৭) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে রায়পুর উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম পূর্ব চরপাতা এলাকার রোকেয়া আক্তার খুকির বসতবাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।
আটক রোকেয়া আক্তার খুকি পূর্ব চরপাতা এলাকার আব্দুল করিমের স্ত্রী। তার পিতার নাম মৃত নুরুল আমিন এবং মাতার নাম সাদিয়া বেগম।
লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন