banglarmukul
৯ অগাস্ট ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে ওয়ারিশি সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পুত্রবধূ ও নাতির হামলায় ফয়জুননেসা (৮০) নামে এক বৃদ্ধা এবং তার মেয়ে আমেনা বেগম (২৬) আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
রোববার(৯ আগষ্ট) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা ফয়জুননেসা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা ওই বৃদ্ধার দাবি, জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসে থাকা তার দুই ছেলের নির্দেশে তাদের স্ত্রী ও ছেলে শনিবার বিকেলে নিজ বাড়িতে এ হামলা চালায়। এর আগেও তিনি তাদের হাতে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন। হামলায় অভিযুক্তরা হলেন-বৃদ্ধার দুই পুত্রবধূ জোসনা বেগম, নাইমা বেগম এবং নাতি মো. রিপন (২৬)| জোসনা বেগম প্রবাসী শাহ আলমের স্ত্রী, নাইমা বেগম প্রবাসী ফয়েজ আহাম্মদের স্ত্রী এবং রিপন শাহ আলমের ছেলে।
জানা গেছে, ফয়জুননেসার চার ছেলে ও চার মেয়ে রয়েছে। ২০১৮ সালে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্বামী মো. নুরনবী মারা যান। এর পর থেকে তিনি ছেলেসহ উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড এলাকার একই বাড়িতে বসবাস করে আসছেন। এর মধ্যে শাহ আলম ও ফয়েজ আহাম্মদ প্রবাসে থাকেন।
গেল কয়েক বছর ধরে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বৃদ্ধার সঙ্গে প্রবাসী দুই ছেলের পরিবারের সঙ্গে বিরোধ চলছে। ঘটনার সময় পুত্রবধূ জোছনা ও নাইমা বৃদ্ধার আবাদ করা সবজি বাগান বিনষ্ট করলে তাদের মধ্যে ঝগড়া বাধে। এর একপর্যায়ে দুই পুত্রবধূ ও নাতি রিপন একত্রিত হয়ে বৃদ্ধার ওপর হামলা চালান। এসময় বেড়াতে আসা বৃদ্ধার ছোট মেয়ে আমেনা বেগম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ওপরও হামলা চালানো হয়। এতে বৃদ্ধাসহ তার মেয়ে আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা ফয়জুননেসার মেয়ে আমেনা বেগম বলেন, প্রবাসে থাকা তার দুই ভাই মায়ের ভরণপোষণ দিচ্ছে না। আমার মা তাদের নামে বাড়ির জমি লিখে দিচ্ছি না বলে তাদের স্ত্রী ও সন্তানদের দিয়ে আমার মায়ের ওপর হামলা করিয়েছে। আমি এগিয়ে গেলে আমাকেও মারধোর করে। এর আগেও তারা আমার মাকে একাধিকবার মারধোর করেছিল। এ ঘটনায় আইনী পদক্ষেপ নেওয়া হবে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এদিকে হামলায় অভিযুক্ত মো. রিপন জানান, দাদার মৃত্যুর আট বছর পার হলেও দাদী ফয়জুননেসা তাদেরকে ওয়ারিশি কোনো সম্পদ বুঝিয়ে দিচ্ছেন না। এটা নিয়ে দাদীর সঙ্গে তাদের বিরোধ রয়েছে। তবে, ঘটনার সময় শিমের চারা রোপন নিয়ে তার মা ও চাচীর সঙ্গে দাদী ফয়জুননেসার কথা কাটাকাটি হয়েছে। মারধোরের কোনো ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, ঘটনাটি তিনি শুনেননি। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত

রামগতিতে খাল খননের পর রাস্তা ভাঙনের মুখে, চরম দুর্ভোগে এলাকাবাসী

যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

৫ তারিখ এ জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ              …. পানিসম্পদ মন্ত্রী এ্যানি

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

১০

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

১১

একদল নিয়ে যায়, আরেকদল নিয়ে আসে  মেঘনার চরে চোর-ডাকাতের তান্ডব, দিশেহারা গরু-মহিষ মালিকরা!

১২

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

১৩

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

১৪

আপত্তি স্থানীয়দের  কৃষিজমি-সবুজে ঘেরা প্রকৃতিতে ইটভাটার প্রস্তুতি! 

১৫

রামগঞ্জে খাল কচুরিপানা ও ময়লায় পরিপূর্ণ পানি দূষিত হয়ে ছড়াচ্ছে রোগ

১৬

রামগঞ্জে শারীরিক প্রতিবন্ধী মাঝে হুইলচেয়ার ও  সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

১৭

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

১৮

ক্রিকেটার থেকে ভয়ংকর সন্ত্রাসী, কে এই ডেভিড ইমন

১৯

রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২০