banglarmukul
৭ অগাস্ট ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরে ৭ বছর বয়সী দুই শিশুকে চিপস- চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন নিপিড়ন করার অপরাধে শাহাবুদ্দিন নামে এক বৃদ্ধকে ৬ আগস্ট বৃহস্পতিবার রাত আটটার দিকে পুলিশ গ্রেপ্তার করে। পরে শিশু নির্যাতন আইনের ১০ ধারার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত সফিকুর রহমান।

জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডস্হ পশ্চিম নন্দনপুর গ্রামের মাদুর মার্কেট এলাকার দোকানে বুধবার দুপুরে অভাবী পরিবারের দুটি শিশু কন্যা কিছু কিনতে যায়। এসময় পাশের অন্যান্য দোকানদার দুপুরের খাবারের জন্য দোকান বন্ধ করে বাড়ীতে গেলেও আবছার উদ্দিন গাড়িয়াল বাড়ীর মৃত বজল হকের পুত্র শাহাবুদ্দিনের মুদি দোকান খোলা থাকায় সেখানে শিশু দুটি যায়। এতে দুপুরের নীরবতার সুযোগে লম্পট শাহাবুদ্দিন চিপস- চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু দুটোকে দোকানের ভিতরে নিয়ে শাটার বন্ধ করে যৌন নিপিড়ন করে। পরে শিশু দুটি ঘরে গিয়ে মা- বাবার কাছে ওই ঘটনা বিবরণ খুলে বলে।
লম্পট শাহাবুদ্দিনের নিকট থেকে সুবিধা নিয়ে এলাকার কিছু প্রভাবশালী নেতা ভুক্তভোগী দরিদ্র পরিবারটিকে মীমাংসার কথা বলে একদিন বিষয়টি ধামাচাপা দিয়ে রাখে বলে ওই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাংবাদিকদের জানান।
এদিকে সদর থানার কোর্ট নিবন্ধক সহকারী উপ পরিদর্শক কামাল উদ্দিন ৭ আগস্ট বিকেল ৫ পাঁচটার দিকে এ রিপোর্ট লেখার সময় দৈনিক বাংলার মুকুলকে বলেন, সন্ধ্যার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাসলিম ইসলামের নিকট ভুক্তভোগী শিশুদের থেকে ২২ ধারা জবাব বন্দী নেয়া হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ‎কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ! জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রবাসীর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

দালাল বাজার ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন ও কমিটি ঘোষনা

বিএনপির মিথ্যা অপপ্রচারের  প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলা প্রতিবাদে মানববন্ধন 

প্রধান প্রকৌশলীকে ‘ম্যানেজ’! ২০ দিনে ৩ বদলি ঘুরে ফের সদরে সেই বিতর্কিত প্রকৌশলী

মানবিক ও জনবান্ধব রাজনীতির প্রত্যয়ে আবু নাসের শেখ

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

লক্ষ্মীপুরের সমসেরাবাদে গভীর রাতে বাউন্ডারি দেওয়াল ভাংচুরের অভিযোগ

১০

রামগঞ্জে অক্সিজেন ও ক্যামিকেল মেশানো মাছে বাজার সয়লাব

১১

রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদিপশু জবাই

১২

রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

১৩

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

১৪

কমলনগরে অনুমোদন ৩ পণ্যের; তৈরি ৩০ পণ্য ! টিনশেডের নোংরা ঘরে তৈরী হচ্ছে নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী, বেকারিতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

১৫

কমলনগরের মেঘনা নদীতে চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা !

১৬

ঐতিহ্যবাহী ভাদুর মিঞা বাড়ির আনন্দ আড্ডা ও পারিবারিক মিলনমেলা ২০২৬ সম্পন্ন ​শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় জমজমাট আয়োজন

১৭

কমলনগরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মোবাইল ফোন বিনষ্ট করে প্রশংসায় ভাসছেন শিক্ষক

১৮

সরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয় জোরদার করে অপরাধ দমনের আহবান- ডিআইজি মাবুদ

১৯

ঠাকুরগাঁওয়ে পুলিশের জুয়া খেলায় পুলিশের হানা, ৪ পুলিশ গ্রেপ্তার, ধাক্কাধাক্কিতে আঙুল ভাঙল এএসপির

২০