রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে পাঠদান করতে হবে। পাশাপাশি সমাজের অবক্ষয় রোধে শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব বাবলু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোহাম্মদ আলমগীর, উপজেলা যুবদলের সভাপতি কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু এবং সাধারণ সম্পাদক রাকিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মন্তব্য করুন