banglarmukul
৫ অগাস্ট ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মোল্লারহাট এলাকায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ফাতেমা আক্তার প্রিয়া (১৬) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে মোল্লারহাট সংলগ্ন লিটন মোল্লার বাড়ির সামনে রায়পুর-কাপিলাতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ফাতেমা আক্তার প্রিয়া স্থানীয় মোল্লারহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি কেরোয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছায়েদ হাফেজ বাড়ির মৃত ইব্রাহিম বাবুলের কনিষ্ঠ মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক সহপাঠীর কাছ থেকে পড়াশোনার বিষয়ে খোঁজ নিতে তিনি একই এলাকার চুকানী বাড়িতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি রেইনট্রি গাছের মোটা ডাল আকস্মিকভাবে ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে তার ছিঁড়ে মাটিতে পড়ে যায় এবং অসাবধানতাবশত প্রিয়া সেই তারে জড়িয়ে পড়েন। এতে তার পিঠ, দুই হাত ও পা মারাত্মকভাবে দগ্ধ হয়।
দুর্ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী লিটন মোল্লাসহ আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নিয়ে যান।
এলাকাবাসীর অভিযোগ, ১৯৯০ সালের দিকে নির্মিত ওই বিদ্যুৎ লাইনের তারগুলো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নতুন তার স্থাপনের জন্য বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
মোল্লারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান মোল্লা এবং সিনিয়র শিক্ষক মোয়াবদুল লতিফ বলেন, প্রায় চার দশক আগে স্থাপিত বিদ্যুৎ লাইনের তারগুলো অত্যন্ত পুরোনো। সামান্য ডালপালা পড়লেও তার ছিঁড়ে যায়। কয়েক বছর আগে একই ধরনের ঘটনায় কয়ালবাড়ি এলাকায় কামাল হোসেন নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছিল। এছাড়া কেরোয়া ও সাগরদী এলাকায়ও অতীতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে হতাহতের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে রায়পুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহাদাত হোসেন বলেন, ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে বিদ্যুৎ লাইনের প্রয়োজনীয় সংস্কার ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

১১

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত

১২

রামগতিতে খাল খননের পর রাস্তা ভাঙনের মুখে, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৩

যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

১৪

৫ তারিখ এ জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ              …. পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১৫

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

১৬

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

১৭

একদল নিয়ে যায়, আরেকদল নিয়ে আসে  মেঘনার চরে চোর-ডাকাতের তান্ডব, দিশেহারা গরু-মহিষ মালিকরা!

১৮

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

১৯

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

২০