banglarmukul
৪ অগাস্ট ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের রামগঞ্জ মো. মিরন হোসেন জমদ্দার নামে এক বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
মিরন জমদ্দার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি ওই ওয়ার্ডের মৃত রশিদ জমদ্দারের ছেলে।
ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকেও মিলকে জমদ্দারকে অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
জানা গেছে, সোমবার মিলনের মাদক সেবনের ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, তাকে ইয়াবা এবং গাঁজা সেবন করতে।
ভিডিও ছড়িলে পড়েলে নিজেকে নির্দোষ দাবি করে মিলন ফেজবুকে একটি ভিডিও বার্তা দেন। এতে তিনি দাবি করেন, ২০২২ সালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনের ভয়ভীতি দেখিয়ে ও চাপ দিয়ে তাকে মাদক সেবন করিয়েছেন। তখন ওই ভিডিওটি ধারণ করা হয়। সেই ভিডিও এখন ছড়িয়ে দেওয়া হয়েছে।
রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে দল থেকে মিলনকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

৩

ভালো থেকো

৪

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

৫

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

৬

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

৭

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

৮

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

৯

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

১০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

১১

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

১২

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

১৩

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৪

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

রামগঞ্জ মডেল কলেজে সর্বোচ্চ নম্বর ১১৫৯ নম্বর পেয়ে জিপিএ-৫ পেলেন জান্নাতুল ফেরদাউস

১৬

নেপথ্যে নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীপুর-রামগতি সড়কের দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়

১৭

অভিমানী

১৮

এইচএসসিতে অ-কৃতকার্য, অ-ভিমানে কিশোরীর আ-ত্ম-হ-ত্যা

১৯

রামগঞ্জে আন্তর্জাতিক বলদেব সংঘের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০