banglarmukul
২ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রামগতিতে ইজারদারের কাছে খেয়া পারাপারে ঘাট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জেলা পরিষদের সার্ভেয়ার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে বুধবার জেলা প্রশাসনের প্রতিনিধি দল সরেজমিনে উপজেলার চরগাজী ইউনিয়নের ব্রিজঘাটে উপস্থিত হয়ে জনসম্মুখে ইজারাদার আব্দুল মোতালেবকে ঘাটটি বুঝিয়ে দেয়। একইসঙ্গে পূর্বের দখলদারের লোকজনকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
জেলা পরিষদ থেকে জানা যায়, ২০২৬-২৭ অর্থ বছরে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ব্রীজঘাট সরকারি মৎস্য অবতরণ কেন্দ্রের খালপাড় ও চররমিজ ইউনিয়নের হরিতামনি কালপাড় হতে টাংকি খাল হয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার মৌলভীরচরসহ চরগাশিয়া, ঢালচর এবং সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের ভুলুয়া নদীর জিয়ার বাজার পর্যন্ত ফেরিঘাটের ইজারা দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই ইজারা সম্পন্ন হয়। এতে আব্দুল মোতালেব নামে এক ব্যক্তি লক্ষ্মীপুরের রামগতির অংশের ইজারা পেয়েছেন। তিনি চররমিজ এলাকার রুহুল আমিনের ছেলে। এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহারের নির্দেশনায় হিসাব রক্ষক আতিকুল হাই চৌধুরী ও সার্ভেয়ার মিজানুর রহমান ঘটনাস্থল উপস্থিত হয়ে ইজারাদারকে ঘাট দখল বুঝিয়ে দেন।
পূর্বের দখলদারের প্রতিনিধি মো. রুবেল বলেন, এখানে ছোট নৌকার মাধ্যমেই প্রথম আমার খেয়া পারাপার শুরু করি, এখন বড় ট্রলার চলে। আমরা ঘাট ইজারা নেওয়ার জন্য আগেই আবেদন করেছিলাম। আমাদেরকে জানানোর জন্য বললেও তা জানানো হয়নি। ঘাটের ইজারা হয়েছে বিষয়টি আমাদের জানা নেই। এছাড়া এখানে কোন ফেরীঘাট নেই, জিয়ার বাজার ঘাটেও ফেরীঘাট নেই। এখন যারা ইজারা পেয়েছেন তাদেরকে ছেড়ে দেবো।
আব্দুল মোতালেব বলেন, ঘাট আমি ইজারা পেয়েছি। এখন আমাকে বুঝিয়ে দিয়েছে।
জেলা পরিষদের সার্ভেয়ার মিজানুর রহমান বলেন, ব্রীজঘাটটি লক্ষ্মীপুর ও নোয়াখালীর বর্ডার এলাকায়। এতে এ ঘাটের ইজারা দিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। আমারা দায়িত্ব পেয়ে ইজারাদারকে ঘাটটি বুঝিয়ে দিয়েছি। আব্দুল মোতালেব ৫৬ হাজার ৩৭৫ টাকায় এ ঘাটটি ইজারা পেয়েছেন। পুরোনো নীতি অনুযায়ী ফেরীঘাট হিসেবেই ঘাটগুলো ইজারা দেওয়া হয়। মূলত এটি খেয়াঘাট।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

১১

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত

১২

রামগতিতে খাল খননের পর রাস্তা ভাঙনের মুখে, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৩

যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

১৪

৫ তারিখ এ জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ              …. পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১৫

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

১৬

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

১৭

একদল নিয়ে যায়, আরেকদল নিয়ে আসে  মেঘনার চরে চোর-ডাকাতের তান্ডব, দিশেহারা গরু-মহিষ মালিকরা!

১৮

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

১৯

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

২০