banglarmukul
২ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক যুক্তরাষ্ট্র প্রবাসী পরিবারকে উচ্ছেদের পাঁয়তারায় ঘরের তালা ভেঙে মালামাল লুট করার অভিযোগ উঠেছে। তবে ঘটনার সাড়ে ৩ মাস পার হলেও মামলা নিচ্ছে না থানা পুলিশ। এতে আতঙ্কে গ্রামের বাড়িতে আসতে পারছে না পরিবারের লোকজন। দুই-একজন বাড়িতে এলেও কয়েক ঘন্টা থেকে দ্রুত স্থান ত্যাগ করতে হয়। এমন পরিস্থিতে নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবারটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ভুক্তভোগী যুক্তরাষ্ট্র প্রবাসী আকতার হোসেন লিটন ঘটনাটি গণমাধ্যম কর্মীদের জানান। একইসঙ্গে ঘটনাটি নিয়ে আইনী ব্যবস্থা পাওয়ার লক্ষ্যে পুলিশ প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন।
ভুক্তভোগী লিটনচন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কাজী বাড়ির মুক্তিযোদ্ধা সৈয়দ মিয়ার ছেলে ও যুক্তরাষ্ট্র প্রবাসী।
আকতার হোসেন লিটন বলেন, গত ১৪ এপ্রিল রাতে লিটনদের ঘরের দরজার তালা ভেঙে বাথরুমের কমোড-বেসিনসহ আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। পরে আমার ভাতিজা ফয়সাল বিন হোসাইন মামলা করতে গেলে তা নেয়নি চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পরে একটি লিখিত অভিযোগ দিলেও তার কোন স্মারক নাম্বার দেওয়া হয়নি। ঘটনার সাড়ে ৩ মাস পার হলেও নেই কোন অগ্রগতি।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আকতার হোসেন লিটনের পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার বড়ভাই দেলোয়ার হোসেনের পরিবারও প্রায় ৪০ বছর সৌদি প্রবাসী ছিলেন। করোনার সময় সৌদিতে দেলোয়ার  করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর তার পরিবার গ্রামের বাড়িতে ফিরে আসেন। তবে বিষয়টি যেন মেনে নিতে পারেননি লিটনের চাচি সুফিয়া বেগম, চাচাতো ভাই ওহিদুল ইসলাম পিয়াস ও দুই বোন। তাদের অত্যাচারে লিটনের ভাইয়ের পরিবার বাড়িতে থাকতে না পেরে ঢাকায় বসবাস করছেন। এরমধ্যেই তাদের বসতঘরটি দখলের পাঁয়তারা করে আসছে পিয়াসরা। এছাড়া বসতঘরের আশপাশ এবং বাড়ির উঠান দখল করে নেওয়া হয়েছে। সবশেষ ১৪ এপ্রিল রাতে ঘরের দরজার তালা ভেঙে আসবাবপত্র লুট করে নিয়ে যায় তারা। এসময় বাথরুমের কমোড এবং বেসিনও খুলে নিয়ে যাওয়া হয়েছে।
থানায় অভিযোগকারী ফয়সাল বিন হোসাইন বলেন, রহস্যজনক কারণে পুলিশ আমার মামলা নেয়নি। এমনকি লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না।
ফয়সালের মা নুর জাহান বেগম বলেন, স্বামীর ভিটায় আমি থাকতে চাই। কিন্তু লুটপাট ও হয়রানি করে আমাদেরকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। নিরাপদে বসবাসের লক্ষ্যে আইনী সহায়তা দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।
অভিযুক্ত ওহিদুল ইসলাম পিয়াস মুঠোফোনে বলেন, লিটনরা আমাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ করে আসছে। তাদের অভিযোগ সত্য নয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। এরপরও ভুক্তভোগীকে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

১১

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত

১২

রামগতিতে খাল খননের পর রাস্তা ভাঙনের মুখে, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৩

যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

১৪

৫ তারিখ এ জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ              …. পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১৫

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

১৬

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

১৭

একদল নিয়ে যায়, আরেকদল নিয়ে আসে  মেঘনার চরে চোর-ডাকাতের তান্ডব, দিশেহারা গরু-মহিষ মালিকরা!

১৮

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

১৯

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

২০