banglarmukul
২৭ জুলাই ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও ৯৪ হাজার টাকা উদ্ধার, সাবেক ইউপি সদস্যসহ আটক ২

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় সাবেক এক ইউপি সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে একটি অভিযানে বাড়ির মালিক কৌশলে পালিয়ে যান।

ডিবি সূত্র জানায়, সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ১১ নম্বর ওয়ার্ডে জনৈক আবুল বাশারের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য মকরধ্বজ (কান্তির বাড়ি) এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ (৪৫)-কে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৪ হাজার টাকাসহ আটক করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক আবুল বাশার কৌশলে পালিয়ে যান।

এর আগে একই দিন বিকেল ৪টা ৪৫ মিনিটে ডিবির আরেকটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য মকরধ্বজ এলাকার হাকারী হাজীর নতুন বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মধ্য মকরধ্বজ (মেস্তরী বাড়ি) এলাকার মৃত সফিকউল্যাহর ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৬)-কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, আটক দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

১১

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত

১২

রামগতিতে খাল খননের পর রাস্তা ভাঙনের মুখে, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৩

যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

১৪

৫ তারিখ এ জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ              …. পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১৫

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

১৬

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

১৭

একদল নিয়ে যায়, আরেকদল নিয়ে আসে  মেঘনার চরে চোর-ডাকাতের তান্ডব, দিশেহারা গরু-মহিষ মালিকরা!

১৮

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

১৯

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

২০