banglarmukul
২৬ জুলাই ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৭০ বছর বয়সের বৃদ্ধ গ্রেফতার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৬ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেলিম হোসেন নামের ৭০ বছর বয়সের

এক বৃদ্ধকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে তাকে লক্ষ্মীপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গাছী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় পশ্চিম শোশালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রথম জামায়াতের শিক্ষার্থী।
মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজ বাড়ির উঠানে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় একই এলাকার বাসিন্দা সেলিম হোসেন তাকে চকোলেটের লোভ দেখিয়ে ফুসলিয়ে একটি ভবনের ছাদে নিয়ে যৌন নির্যাতন চালায়।
ঘটনার সময় পাশের বাড়ির এক মহিলা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে অভিযুক্ত সেলিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় শিশুটির মা শনিবার (২৫ জুলাই) সন্ধায় রামগঞ্জ থানায় শিশু যৌন নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পর রাতেই রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাবর আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেপ্তার করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে লক্ষ্মীপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৭০ বছর বয়সের বৃদ্ধ গ্রেফতার

রামগঞ্জ পৌর বাইপাস সড়ক মরণ ফাঁদ, সাধারণ মানুষের ভোগান্তি

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন, প্রশাসনিক কার্যক্রম শুরু

যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন

চন্দ্রগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান

মালয়েশিয়া ১০তলা ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে ইউএনওর সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় রামগঞ্জে স্ত্রীর হাত-পা ভেঙে দিলো পাষণ্ড স্বামী

রাস্তার কাজে অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশের পর কাজ বন্ধ, ৪ জনকে শোকজ

১০

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

১১

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

১২

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

১৩

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

১৪

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

১৫

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১৬

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

১৭

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

১৯

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

২০