banglarmukul
১৭ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

মিজানুর শামীম:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাট্রা ইউনিয়নের দল্টা বাজারে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধের খবর পাওয়া গেছে। এতে করে বিপাকে পড়েছে এক পক্ষের ভাড়াটিয়া সুজন দাস। ১৫ জুলাই বুধবার বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নের দল্টা বাজারে সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ভাড়াটিয়া সুজন দাসের মুদি দোকানটি তখন পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। দুই লিজ গ্রহিতার দোকানের সীমানা কেন্দ্রিক বিরোধ দেখা দিলে এক পক্ষ অন্য পক্ষের দোকানে মঙ্গলবার সন্ধ্যায় তালা দেয়। এ নিয়ে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, দল্টা এলাকার মৃত সৈয়দ আহমেদ পাটোয়ারীর পুত্র জসিম উদ্দিন পাটোয়ারী ও মৃত ইব্রাহিম ভূঁইয়ার পুত্র আবদুল সাত্তার উপজেলা ভূমি অফিস থেকে দল্টা মৌজার ১নং খতিয়ানের আরএস ৩১৬৫ দাগে প্রত্যেকে ০.০০৩৯ একর বাজারের চান্দিনা ভিটা লিজ মূলে মালিক হয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। অন্যদিকে পাশের দোকানের লিজ গ্রহিতা আবু তাহেরও জনৈক কৃষ্ণ দাসের পুত্র সুজন দাসের কাছে তাঁর দোকানটি ভাড়া দেয়।
ভুক্তভোগী ভাড়াটিয়া সুজন দাস বলেন, আমি আবু তাহেরের ভাড়াটিয়া। পাসের দোকানের মালিক জসিমদের সাথে আবু তাহেরের দোকানের সীমানা নিয়ে বিরোধ চলে। এতে করে জসিম- সাত্তারদের পক্ষে সুমন, যুবদল নেতা পলাশ ও জসিম নিজে এসে বুধবার সন্ধায় আমার মুদি দোকানের সাটারে তালা মেরে দিয়েছে। আমি বাজার কমিটির সভাপতির কাছে বিষয়টি জানিয়েছি। আমার কি অপরাধে আজ দুইদিন আমার দোকান তালা বন্ধ করে রাখা হয়েছে। বিষয়টি কেহ সমাধান করছে না। আমি এখন কি করবো তা বুঝতে পারছি না।
অভিযোগের বিষয়ে জসিম বলেন, আমার দোকানের পিছনের দিকে আমার অংশের সরকারি ফাঁকা জমি বেশি দখল করে তাহের গংরা বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাকা বিল্ডিং করেছে। এ বিষয়ে আলোচনা আসার জন্য বাজারের স্হানীয় গণ্যমাণ্য বক্তিরা তাহেরদের দোকান কয়েক দিন বন্ধ রাখার জন্য বলেছে। ভাড়াটিয়া সুজনের দোকান কে তালা দিয়েছে বিষয়টি তিনি এড়িয়ে যান।
ভাড়াটিয়া সুজনের দোকান মালিক আবু তাহেরের পুত্র জাকির হোসেনের নিকট মুঠোফোন জসিমদের দোকানের পিছনে আপনারা বেশি জমি দখল করে পাকা বিল্ডিং করেছেন কিনা জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, আমি এখন ছেলের চিকিৎসার জন্য মাইজদি আছি। পরে কথা বলবো বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে জানার জন্য স্হানীয় ভূমি অফিসের কর্মকর্তা জাহিরের মুঠোফোন একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান নিকট মুঠোফোন বক্তব্য জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগীকে বলেন আমার নিকট অভিযোগ দেওয়ার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

১১

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত

১২

রামগতিতে খাল খননের পর রাস্তা ভাঙনের মুখে, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৩

যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

১৪

৫ তারিখ এ জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ              …. পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১৫

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

১৬

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

১৭

একদল নিয়ে যায়, আরেকদল নিয়ে আসে  মেঘনার চরে চোর-ডাকাতের তান্ডব, দিশেহারা গরু-মহিষ মালিকরা!

১৮

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

১৯

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

২০