banglarmukul
২৮ জানুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাহমুদুর রহমান মনজু :
লক্ষ্মীপুরের রায়পুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম রায়পুর থানাধীন পৌর ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাছ এলাকার মীর মঞ্জিল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট নম্বর ৬/৭ এ অভিযান চালায়। অভিযানে ওই ফ্ল্যাটের পূর্ব-দক্ষিণ কক্ষ থেকে প্রথম আসামি মেহেদী হাসান রাসেল (৪২) কে আটক করা হয়। তিনি পূর্বলাছ (মীর মঞ্জিল) এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই অভিযানে দেনায়েতপুর (বয়াতি বাড়ি), পৌর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কিরণ (৩৫) কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পুলিশ জানায়, ধৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ

১

রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা

২

রামগঞ্জে ব্যবসায়ীর ডুপ্লেক্স বাড়ি আপন বড় ভাইয়ের দখলে, প্রাণনাশের হুমকির অভিযোগ

৩

রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান

৪

রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক

৫

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

৬

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

৮

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

৯

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

১০

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১২

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

১৩

ভালো থেকো

১৪

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

১৫

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

১৬

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

১৭

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

১৮

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

১৯

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

২০