স্টাফ রিপোর্টার :
এইচএসসি-২০২৬ পরীক্ষার ঘোষিত ফলাফলে লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ১১৫৯ নম্বর পেয়ে জিপিএ-৫ অর্জন করেছেন জান্নাতুল ফেরদাউস। শনিবার (৩১ অক্টোবর) এ ফলাফল ঘোষণা করা হয়।
মার্কশিট অনুযায়ী, তিনি বাংলায় ১৫০, ইংরেজিতে ১৭৩, আইসিটিতে ৯৫, পদার্থবিজ্ঞানে ১৮২, রসায়নে ১৮৫, জীববিজ্ঞানে ১৮৭ এবং উচ্চতর গণিতে ১৮৭ নম্বর পেয়েছেন। বাংলায় এ প্লাস না পাওয়ায় এ বিষয়ে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করবেন বলে জানিয়েছেন তাঁর বাবা।
জান্নাতুল ফেরদাউস রামগঞ্জ পৌরসভার উত্তর দরবেশপুর গ্রামের কালা মিয়া খলিফা বাড়ির মোরশেদ আলমের মেয়ে। তাঁর মা তাসমিন ফোজিয়া জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তাঁর এ কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
মন্তব্য করুন