banglarmukul
২২ জুলাই ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে ইউএনওর সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধি :

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখা নিয়ে পারিবারিক বিরোধের জেরে স্বামীর মারধরের শিকার হন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের গৃহবধূ মরিয়ম বেগম। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামী জহির হোসেনকে গ্রেপ্তার করে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২২ জুলাই) দুপুর ২টার সময় রামগঞ্জ উপজেলার  কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা সড়ক সংলগ্ন মরিয়ম বেগমের বাড়িতে সরেজমিনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের নির্দেশক্রমে তিনি ভুক্তভোগীর খোঁজখবর নেন এবং তাঁর হাতে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি একটি সেলাই মেশিন এবং বসতঘরের জন্য টিন প্রদানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা নিলয় সাহা, ইউনিয়ন পরিষদ প্রশাসক আশিকুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মাসুদ আলম , ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মাসুদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. মাসুদ আলম, ৩ নম্বর পূর্ব বিঘা ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাবু, ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল মিঝি, ৪ নম্বর ওয়ার্ড ব্রহ্মপাড়া বিএনপির সভাপতি আকবর হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা সালাম ভূঁইয়া,শ্রমিক দলের সভাপতি নুর আলম জজ এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপ্নীল চৌধুরী জাবেদ, নূর নবী সোহেল,মোঃ মাহফুজ পাটওয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে ইউএনওর সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় রামগঞ্জে স্ত্রীর হাত-পা ভেঙে দিলো পাষণ্ড স্বামী

রাস্তার কাজে অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশের পর কাজ বন্ধ, ৪ জনকে শোকজ

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১০

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

১১

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

১৩

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১৪

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১৬

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৭

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

২০