banglarmukul
৩০ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিল ও বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।
অনুষ্ঠানে সম্প্রতি রায়পুরে সংঘটিত মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ডে মা ও তিন বোনকে হারিয়ে একমাত্র জীবিত থাকা সিফাতের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকার আর্থিকগ সহায়তা তুলে দেওয়া হয়। এ ছাড়া উপজেলার অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ৮টি হুইলচেয়ার, ৩০টি সেলাই মেশিন এবং একটি দরিদ্র পরিবারের কাছে একটি বকনা বাছুর বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৪০টি ফুটবল এবং মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ৪০টি ফুটবলের পাশাপাশি ক্রিকেট ব্যাট, স্টাম্প ও অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করা এবং শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

১০

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

১১

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

১২

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

১৩

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

১৪

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

১৫

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১৭

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১৮

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৯

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

২০