মিজানুর শামীমঃ
লক্ষ্মীপুরে গাজা বিক্রি ও ইয়াবা সেবন কালে পৃথক অভিযানে চার জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ। ২৬ জুন শুক্রবার সন্ধ্যায় আলাদা অভিযান চালিয়ে এদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতদের থেকে ১০ গ্রাম গাঁজা ও ২পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেয়া উপ পরিদর্শক সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে দৈনিক বাংলার মুকুলকে বলেন, নিয়মিত অভিযানে আমরা গাঁজাসহ দুইজনকে এবং ইয়াবা সেবনকালে দুইজনকে আটক করতে সক্ষম হই। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিস্ট্রের সাইদুজ্জামান খান ও আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল এলাকার আমির উদ্দিন ফরাজি বাড়ীর হোসেন আহমেদের পুত্র নাজিম উদ্দীন (২৫) কে পাঁচ গ্রাম গাঁজাসহ, একই এলাকার মৃত সিরাজের পুত্র আবু বক্কর সিদ্দিক (৩০) ও দালাল বাজার ইউনিয়নের কামান খোলা এলাকার সুজন কাজীর পুত্র রিদয় হোসেন (২২) কে ইয়াবা সেবনরত অবস্থায় চররুহিতা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্হ চরমন্ডল এলাকার থেকে ২৬ জুন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটক করা হয়। এছাড়া দক্ষিণ হামছাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডস্হ পশ্চিম নন্দনপুর এলাকা থেকে একই এলাকার মৃত আবু সাত্তারের পুত্র ফজলে রাব্বি (২৫) কে পাঁচ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।
মন্তব্য করুন