banglarmukul
১ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পৃথক অভিযানে দুটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ জুন) জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তারের এসব ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী গ্রামের চুনু কাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি থানায় জব্দ রাখা হয়েছে। অস্ত্রটির উৎস ও মালিকানা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর প্রায় এক ঘণ্টা পর একই ইউনিয়নের মটবী গ্রামের মন্ত্রী পাটোয়ারী বাড়ির সামনের সড়কে চন্দ্রগঞ্জ থানা পুলিশ একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের মৃত ছায়েদল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) এবং চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে মো. সেলিম (২৫)।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত ঘর থেকে একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি সেখানে কীভাবে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “চন্দ্রগঞ্জ এলাকায় পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার এবং অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

পৃথক দুটি অভিযানে মোট দুটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনো ধরনের যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও ৯৪ হাজার টাকা উদ্ধার, সাবেক ইউপি সদস্যসহ আটক ২

নিউইয়র্কে চন্দ্রপাড়ার জাকেরদের মিলনমেলা: মানবসেবা ও আধ্যাত্মিকতার আহ্বান

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৭০ বছর বয়সের বৃদ্ধ গ্রেফতার

রামগঞ্জ পৌর বাইপাস সড়ক মরণ ফাঁদ, সাধারণ মানুষের ভোগান্তি

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন, প্রশাসনিক কার্যক্রম শুরু

যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন

চন্দ্রগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান

মালয়েশিয়া ১০তলা ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে ইউএনওর সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

১০

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় রামগঞ্জে স্ত্রীর হাত-পা ভেঙে দিলো পাষণ্ড স্বামী

১১

রাস্তার কাজে অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশের পর কাজ বন্ধ, ৪ জনকে শোকজ

১২

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

১৩

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

১৪

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

১৫

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

১৬

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

১৭

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১৮

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

১৯

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

২০