banglarmukul
১ নভেম্বর ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

স্টাফ রিপোর্টার :

রামগঞ্জে বিআরটিসি বাসের চাপায় সাকিব ব্যাপারী (২১) নামের এক আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত হয়েছেন।
রবিবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পদ্মা বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের এনায়েতপুর এলাকার আনিছুর রহমানের একমাত্র ছেলে।
তিনি রায়পুর কারামতিয়া ফাজিল মাদ্রাসা থেকে এবার আলিম পাস করেন এবং পড়াশোনার পাশাপাশি রামগঞ্জের ‘লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট’ নামের একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় একটি দ্রুতগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ঘ ১৫৫৬৭৯) সাকিবের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘাতক বাস চালকের গ্রেফতার ও বিচারের দাবিতে রামগঞ্জের প্রধান সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ, মানববন্ধন কারণে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

১

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

২

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

৩

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

৪

রামগঞ্জ মডেল কলেজে সর্বোচ্চ নম্বর ১১৫৯ নম্বর পেয়ে জিপিএ-৫ পেলেন জান্নাতুল ফেরদাউস

৫

নেপথ্যে নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীপুর-রামগতি সড়কের দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়

৬

অভিমানী

৭

এইচএসসিতে অ-কৃতকার্য, অ-ভিমানে কিশোরীর আ-ত্ম-হ-ত্যা

৮

রামগঞ্জে আন্তর্জাতিক বলদেব সংঘের সমন্বয় সভা অনুষ্ঠিত

৯

রায়পুরে সুপারি বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

রায়পুরে বিশ্বধর্ম মঞ্জিলে চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় মহাপরিচালক

১১

লক্ষ্মীপুরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

১২

রামগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৫ জন গ্রেপ্তার

১৩

পুলিশের দুর্নীতি বন্ধ হয়নি: এমপি খায়ের ভূঁইয়া

১৪

রায়পুরে ঘরে-ঘরে লক্ষ্মীপূজা উদযাপিত

১৫

কমলনগরে ডিবির অভিযানে ১১০ পিস ইয়াবাসহ একজন আটক, অটোরিকশা জব্দ

১৬

বাবার সাথে

১৭

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

১৮

সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ

১৯

কমলনগরে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের প্রতিবাদে জেলের ভিডিও ভাইরাল

২০