banglarmukul
৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

প্রদীপ কুমার রায় :

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। এ প্রতিষ্ঠানের পাসের হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। পরীক্ষার্থীর সংখ্যা ও উত্তীর্ণ শিক্ষার্থীর বিবেচনায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা কলেজগুলোর তালিকায়ও রয়েছে প্রতিষ্ঠানটি।
কলেজ সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে আটজন, মানবিক বিভাগে তিনজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন। এ ছাড়া এ গ্রেড পেয়েছে ১৮৬ জন, এ মাইনাস ১১৮ জন, বি গ্রেড ৩৭ জন এবং সি গ্রেড পেয়েছে তিনজন।
কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন বলেন, পরীক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার বিবেচনায় কুমিল্লা শিক্ষা বোর্ডে তাঁদের প্রতিষ্ঠান সেরা কলেজগুলোর তালিকায় রয়েছে। বোর্ডের কিছু প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় শতভাগ পাসের হার এসেছে। তবে পরীক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে তাঁদের কলেজের ফলাফল উল্লেখযোগ্য।
এ সাফল্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ মো. নুরুল আমিন। একই সঙ্গে তিনি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় কলেজের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

১

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

২

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

৩

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

৪

রামগঞ্জ মডেল কলেজে সর্বোচ্চ নম্বর ১১৫৯ নম্বর পেয়ে জিপিএ-৫ পেলেন জান্নাতুল ফেরদাউস

৫

নেপথ্যে নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীপুর-রামগতি সড়কের দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়

৬

অভিমানী

৭

এইচএসসিতে অ-কৃতকার্য, অ-ভিমানে কিশোরীর আ-ত্ম-হ-ত্যা

৮

রামগঞ্জে আন্তর্জাতিক বলদেব সংঘের সমন্বয় সভা অনুষ্ঠিত

৯

রায়পুরে সুপারি বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

রায়পুরে বিশ্বধর্ম মঞ্জিলে চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় মহাপরিচালক

১১

লক্ষ্মীপুরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

১২

রামগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৫ জন গ্রেপ্তার

১৩

পুলিশের দুর্নীতি বন্ধ হয়নি: এমপি খায়ের ভূঁইয়া

১৪

রায়পুরে ঘরে-ঘরে লক্ষ্মীপূজা উদযাপিত

১৫

কমলনগরে ডিবির অভিযানে ১১০ পিস ইয়াবাসহ একজন আটক, অটোরিকশা জব্দ

১৬

বাবার সাথে

১৭

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

১৮

সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ

১৯

কমলনগরে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের প্রতিবাদে জেলের ভিডিও ভাইরাল

২০