banglarmukul
২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির মিথ্যা অপপ্রচারের  প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ফিরোজ আলম পরশ,
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতিতে পৌর বিএনপির মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পৌর জামায়াতে ইসলামী সাংবাদিক সম্মেলন করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলেকজান্ডার বাজার পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে পৌর আমির মাওলানা আবুল খায়ের তার বক্তব্যে বলেন, গত ১২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন অনলাইন মিডিয়ায় পৌর জামায়াতের ১নং ওয়ার্ডের জামায়াত সেক্রেটারীহাসান উদ্দিন রাসেল ২০০ জন কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন মর্মে  খবর প্রচার করা  হচ্ছে। এই মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদের তীভ্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি  বলেন, হাসান উদ্দিন রাসেল  জামায়াতের ওয়ার্ড সেক্রেটারী ছিল। তবে দুই বছর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ওয়ার্ড সেক্রেটারী পদ থেকে অভ্যাহতি দেয়া হয়েছে। ২০২৫ সালের জুন মাসে  সংগঠনের সাথে যোগাযোগের মাধ্যমে হাসান কাউন্সিল পদে প্রার্থী হওয়ার দাবি জানান।
সংগঠনের নীতিমালা অনুযায়ী তৃনমুলে তার পক্ষে সমর্থন না আসার কারণে সে ক্ষিপ্ত হয়ে বিএনপিতে যোগ দেন।তবে তার সাথে জামায়াতের কোনো কর্মী সমর্থক যোগ দেননি। এটা বিএনপি মিথ্যা অপপ্রচার করেছে।
তথ্য প্রমাণ ছাড়া এ ধরণের মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি  না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
 এ সময়  পৌর জামায়াত সেক্রেটারী মাওলানা জাফর আহমেদ, শ্রমিক কল্যাণ সভাপতি গোলাম মাওলা, পৌর ৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা দিদার উদ্দিন সহ  অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

১

রামগঞ্জে নতুন ‘রবি সেবা’ সেন্টারের শুভ উদ্বোধন

২

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : কমলনগরে হুইপ নিজান 

৩

রামগতিতে  মা ও শিশু কেয়ার হাসপাতাল  শুভ উদ্ভোদন

৪

রামগতি ও কমলনগরের অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ হাই কোর্টের

৫

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া

৬

লক্ষ্মীপুরে ওয়াকফ সম্পত্তি রক্ষায় মামলা দেয়ায় মোতোয়াল্লীর বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালি

৮

রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

৯

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার, অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১১ মামলার তথ্য পেয়েছে পুলিশ

১০

রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১১

মানুষ হও

১২

দূরন্ত শৈশব

১৩

রূপসী বাংলা

১৪

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে প্রখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরী স্মরণে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৫

নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে ‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

১৬

কমলনগরের মেঘনায় জেগে উঠা নতুন চরে বেঁচে থাকার নতুন স্বপ্ন ও সংশয়ে দিশেহারা হাজারো কৃষক

১৭

২০ বারের বেশি গ্রেফতারের পরও বহাল তবিয়তে কারবার

১৮

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে নবীন বরণ, সরকারি করণের দাবি

১৯

লক্ষ্মীপুরে ৬ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৮২

২০