প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:৫৮ পি.এম
বিএনপির মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ফিরোজ আলম পরশ,
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতিতে পৌর বিএনপির মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পৌর জামায়াতে ইসলামী সাংবাদিক সম্মেলন করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলেকজান্ডার বাজার পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে পৌর আমির মাওলানা আবুল খায়ের তার বক্তব্যে বলেন, গত ১২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন অনলাইন মিডিয়ায় পৌর জামায়াতের ১নং ওয়ার্ডের জামায়াত সেক্রেটারীহাসান উদ্দিন রাসেল ২০০ জন কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন মর্মে খবর প্রচার করা হচ্ছে। এই মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদের তীভ্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, হাসান উদ্দিন রাসেল জামায়াতের ওয়ার্ড সেক্রেটারী ছিল। তবে দুই বছর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ওয়ার্ড সেক্রেটারী পদ থেকে অভ্যাহতি দেয়া হয়েছে। ২০২৫ সালের জুন মাসে সংগঠনের সাথে যোগাযোগের মাধ্যমে হাসান কাউন্সিল পদে প্রার্থী হওয়ার দাবি জানান।
সংগঠনের নীতিমালা অনুযায়ী তৃনমুলে তার পক্ষে সমর্থন না আসার কারণে সে ক্ষিপ্ত হয়ে বিএনপিতে যোগ দেন।তবে তার সাথে জামায়াতের কোনো কর্মী সমর্থক যোগ দেননি। এটা বিএনপি মিথ্যা অপপ্রচার করেছে।
তথ্য প্রমাণ ছাড়া এ ধরণের মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এ সময় পৌর জামায়াত সেক্রেটারী মাওলানা জাফর আহমেদ, শ্রমিক কল্যাণ সভাপতি গোলাম মাওলা, পৌর ৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা দিদার উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬