banglarmukul
২৫ অগাস্ট ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে হত্যাচেষ্টা, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর পৌর ৩ নংওয়ার্ডস্হ বাঞ্চানগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে পূর্ববিরোধের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর এবং প্রবাসীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে একই বাড়ির কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আসমা আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেছেন। মামলায় স্হানীয় মাকছুদুর রহমানের তিন ছেলে বেলাল হোসেন (৪৮), মুরাদ হোসেন (৪০) ও জাকির হোসেন (৪২), দেলোয়ার হোসেনের ছেলে জিহাদ (২৪) এবং বিল্লাল হোসেনের স্ত্রী আনিকা বেগম (৪০)–কে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩০৭/৩২৬/৫০৬/৩৪ ধারায় মামলা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আসমা আক্তার, তাঁর স্বামী প্রবাসী জহির হোসেন এবং আসামিরা একই বাড়ির বাসিন্দা। জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর জেরে এর আগেও মারধরের ঘটনা ঘটেছে বলে বাদীর অভিযোগ।
এজাহারে আরও বলা হয়, গত ১১ আগস্ট সন্ধ্যার দিকে বাদীর জাঁ সাজু বেগমের ছোট ছেলে মারুপকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে আসমা আক্তারকে সাজু বেগমের ঘরের সামনে ডেকে নেয়া হয়। সেখানে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত হয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আনিকা বেগম তাঁকে ধাক্কা দিলে তিনি দেয়ালের সঙ্গে আঘাত পান বলেও এজাহারে উল্লেখ করা হয়।
পরে আসমা আক্তার মোবাইল ফোনে তাঁর স্বামী জহির হোসেনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে আসেন। এজাহার অনুযায়ী, জহির হোসেন আসামিদের কাছে স্ত্রীকে মারধরের কারণ জানতে চাইলে বেলাল হোসেন ধারালো দা দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় গুরুতর কাটা জখম হয় এবং পাঁচটি সেলাই দিতে হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া জিহাদ জহির হোসেনের গলা চেপে ধরেন, মুরাদ হোসেন লাঠি দিয়ে তাঁর বাম কাঁধে এবং জাকির হোসেন পিঠের বাম পাশে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এসময় বাদীকেও মারধর করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
মামলার বাদী আরও অভিযোগ করেন, তাঁর স্বামী একজন প্রবাসী এবং ২৪ আগস্ট তাঁর বিদেশ যাওয়ার কথা ছিল। বিদেশযাত্রা বানচাল করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তিনি এজাহারে উল্লেখ করেন। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করেন বলে মামলায় বলা হয়েছে।
পরে আহত আসমা আক্তার ও জহির হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের হাসপাতালে ভর্তি করেন। মামলার এজাহারে হাসপাতালের ভর্তি রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে জহির হোসেন ২১ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন বলে জানানো হয়েছে। এ সময়ের চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র ও জখমের স্থিরচিত্র মামলার সঙ্গে দাখিল করা হয়েছে বলেও বাদী দাবি করেছেন। এদিকে, বর্তমানে আসামিরা তাঁদেরকে হত্যার হুমকি দিচ্ছেন বলেও মামলার বাদী অভিযোগ করেছেন।
ঘটনার বিষয়ে সরেজমিনে খোঁজ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জহির হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন এবং দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। তবে মামলার বিষয়ে আসামিপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁরা এলাকায় না থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “আসমা আক্তার বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। মামলাটির তদন্তের দায়িত্ব সাব-ইন্সপেক্টর মো. মহসিনকে দেয়া হয়েছে। আসামিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুর মেঘনা রোডের বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

নজরুলের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ উপলক্ষে সাহিত্য সংসদের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান

রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কয়েক দিন ধরে তরুণী প্রেমিকার অবস্থান

দাতব্য প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সংস্থার টাকায় ‘কোটিপতি’ জাহাঙ্গীর!

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে হত্যাচেষ্টা, থানায় মামলা

রামগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে দুই সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা

রায়পুরে গাইড ওয়াল না থাকায় সড়ক এখন মরণ ফাঁদ,

লক্ষ্মীপুরে অনিয়ম করা প্রতিষ্ঠানকে দেয়া হলো ৯ কোটি টাকার কাজ

রায়পুরে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ‎

লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১০

রামগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ

১১

বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী

১২

লক্ষ্মীপুর এলজিইডি অফিসে লুটপাটের উৎসব দুদকের অনুসন্ধান চায় স্থানীয়রা

১৩

রামগতিতে ভূমি সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৫

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ, শালিসির রায় না মেনে সীমানা নির্মাণে বাঁধা দেয়ার চেষ্টা

১৬

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

১৭

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

১৮

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

১৯

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

২০