banglarmukul
৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

মিজানুর শামীমঃ রংপুর রেঞ্জ ডিআইজি’র দায়িত্ব নেয়ার পরে নীলফামারী জেলা সফরে গিয়ে পুলিশ সদস্যদের মাদক, অনলাইন জুয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে আরও দক্ষ ও দায়িত্বশীল আচরণ করতে বলেন। এছাড়া শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সময়ানুবর্তিতা, আধুনিক ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মস্থলে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। পুলিশ সদস্যদের কল্যাণে শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা দেন ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

৪ সেপ্টেম্বর শুক্রবার জেলা সফরের শুরুতে পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা এবং গার্ড অব অনার দেয়া হয়। পুলিশ লাইন্স, নীলফামারীতে ডিআইজিকে শুভেচ্ছা জানান। এছাড়া পুলিশ লাইন্স অস্ত্রাগার প্রাঙ্গণে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। পরে নীলফামারী পুলিশ লাইন্স পুকুরঘাটে বৃক্ষরোপণ করেন ডিআইজি। তিনি পুলিশ সদস্যদের কল্যাণ সভায় অংশগ্রহণ করেন এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। কল্যাণ সভায় ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ জেলার পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে থাকা, সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

ডিআইজি মাবুদ বলেন, একজন পুলিশ সদস্যের শক্তি শুধু তাঁর ইউনিফর্মে নয়, তাঁর শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও দায়িত্ববোধে। কর্মস্থলে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
পুলিশ সদস্যদের কল্যাণে শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি ভবিষ্যৎ পুলিশিংকে আরও দক্ষ, আধুনিক ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান এবং অপপ্রচার বা বিভ্রান্তির মাধ্যমে এ সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। সফরের বিভিন্ন পর্যায়ে নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

১০

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

১১

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

১২

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

১৩

রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা, জন্মাষ্টমী উৎসব সফল করতে মতবিনিময়

১৪

রামগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

১৫

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

১৬

লক্ষ্মীপুর মেঘনা রোডের বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

১৭

নজরুলের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ উপলক্ষে সাহিত্য সংসদের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কয়েক দিন ধরে তরুণী প্রেমিকার অবস্থান

১৯

দাতব্য প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সংস্থার টাকায় ‘কোটিপতি’ জাহাঙ্গীর!

২০